গুজরাটে ঝুলন্ত সেতু ছিঁড়ে বহু আহত, চলছে উদ্ধারকাজ

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৯:১৫ পিএম

ভারতের গুজরাটের মরবি জেলায় একটি ক্যাবল ব্রিজ (ঝুলন্ত সেতু) ভেঙে পড়ায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। সেতুটি ছিঁড়ে পড়ার সময় সেখানে কমপক্ষে পাঁচশ' লোক উপস্থিত ছিল। এ সময় সেখানে থাকা সকলেই নদীতে পড়ে যায়। 

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঘটা এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কতজন নিখোঁজ রয়েছে তাও জানা যায়নি।  

স্থানীয় প্রশাসন বলছে, রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। মাত্র ছ’দিনের মাথায় ঘটে গেল এ বিপর্যয়।

এদিকে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের সাহায্যে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

জানা গেছে, সেতুটি ভেঙে পড়ার পরে অনেকেই সাঁতরে তীরে আসার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতুর উপরে যারা ছিলেন তাদের অধিকাংশই পর্যটক।

ঘটনার পরপরই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্য প্রশাসনকে উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। 

image


প্রধীনমন্ত্রীর অফিস এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে নজর রাখার জন্য তিনি (মোদি) সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছেন।

এছাড়া প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারের জন্য দুই লাখ রুপি এবং আহত প্রত্যেক ব্যক্তির জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা দেয়া হয়েছে। অন্যদিকে রাজ্য সরকার প্রত্যেক মৃতের পরিবারকে চার লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। 

গুজরাটেরর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের তরফে একটি টুইট করে জানানো হয়, এই ঘটনায় তিনি মর্মাহত। আহতদের চিকিৎসা এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারকাজে গতি আনতে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন।


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর