বন্ধুর খবর নিতে ড্রোন পাঠালেন এক তরুণী

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৯:৫৩ পিএম

বন্ধু শব্দটির মধ্যেই লুকনো রয়েছে আন্তরিকতা আর ভালোবাসা। বন্ধু আর বন্ধুত্বের জন্য মানুষ কতো কিছুই না করতে পারে। এমন বহু ঘটনার সাক্ষী আছে পৃথিবী।

এবা চীনের দুই নারী বন্ধুর ভালোবাসার গল্পে মোহিত হলো গোটা বিশ্ব। অসুস্থ বন্ধুর খবর না পেয়ে শেষ পর্যন্ত নিজের ড্রোন পাঠিয়ে স্বস্তি পাওয়ার গল্প এখন নেট দুনিয়ায় ভাইরাল।

ওয়ান নামে এক তরুণী অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সম্প্রতি। তাই সবচেয়ে কাছের বন্ধুকে তাঁর অসুস্থতার বার্তা পাঠিয়েছিলেন।

ফোনে সেই বার্তা পেয়ে ওয়ানের বন্ধু তাঁকে স্থানীয় কোনও চিকিৎসককে ফোন করে বিষয়টি জানাতে বলেন। এ পর্যন্তই তাঁদের দু’জনের মধ্যে কথাবার্তা হয়।

এর পরই হঠাৎ করে ওয়ান চুম হয়ে যান। তার কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না তার বন্ধুটি। বার বার ফোন করে উত্তর না পেয়ে বিচলিত হয়ে পড়েন বন্ধু।

image


ওয়ানকে বার্তা পাঠানো হয়, কী করছিস? তুই ঠিক আছিস তো? কিন্তু কোনও উত্তর পাচ্ছিলেন না ওয়ানের বন্ধু। বেশ কয়েক বার ফোনও করেন তিনি।

তাতেও কোনও সাড়াশব্দ না পেয়ে শেষ পর্যন্ত নিজের কাছে থাকা ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেন তরুণী। সেটিকে আকাশে উড়িয়ে নিয়ে যান বন্ধুর বাসার জানালার কাছে।

হঠাৎ করে বাড়ির জানলার সামনে ড্রোন উড়তে দেখে স্তম্ভিত হয়ে যান ওয়ান। অবশ্য ড্রোনে লাগানো ক্যামেরায় বন্ধুকে দেখতে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন তরুণী।

ওয়ান বলেন, আমার বন্ধু অত্যন্ত বিচলিত হয়ে পড়েছিল। আমি ঠিক আছি কি না তা খতিয়ে দেখার জন্য ড্রোন পাঠিয়েছিল।

আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল শিগগিরই, ডিসেম্বরে যোগদান

ওয়ান বলেন, চার ঘন্টা অপেক্ষার পর তার বন্ধু ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেন। বন্ধু তার স্বামীকে দিয়ে ড্রোনট পরিচালনা করে তার বাড়িতে নিয়ে আসেন।

তিনি জানান, তার বন্ধুর বাড়ি খুব বেশি দূরে নয়। ফলে অল্প সময়ের মধ্যেই ড্রোনটি তার বাড়িতে উড়ে চলে আসে। সেখানে ক্যামেরায় বন্ধুর মুখ দেখতে পেয়ে ঘটনা বুঝে যান।

ওয়ান বলেন, শরীর ভালো লাগছিলো না দেখে তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। ইচ্ছে করেই মোবাইল ফোন দেখছিলেন না। সেটি দূরে রেখেছিলেন।

 

 একাত্তর/আরবিএস 

মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
পাঁচ মাসেরও বেশি সময়ের যুদ্ধে অন্তত ৪৫টি রিপার হারিয়েছে মার্কিন বাহিনী, যা দেশটির মোট রিপার বহরের প্রায় এক-চতুর্থাংশ।
চীনের ওপর নির্ভরতা কমাতে আমদানি করা ড্রোন ও এর যন্ত্রাংশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর