সবচেয়ে বড় যৌথ মহড়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১২:৫১ পিএম

প্রায় আড়াইশো' যুদ্ধবিমান নিয়ে নিজেদের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। 

সোমবার (৩১ অক্টোবর) 'ভিজিল্যান্ট স্টোর্ম' নামের এই মহড়া শুরু হয়ে চলবে শুক্রবার (৪ নভেম্বর) পর্যন্ত। এতে অংশ নেবে ২৪০টি যুদ্ধবিমান। 

এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, বার্ষিক এই মহড়ায় এর আগে কখনও এতো বেশি সংখ্যক যুদ্ধবিমান অংশ নেয়নি। 

এই যৌথ মহড়াকে আক্রমণের রিহার্সাল বলে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। একে ওয়াশিংটন ও সিউলের আক্রমণাত্মক নীতির প্রমাণ হিসেবে অভিহিত করেছে তারা। 

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়ার প্রতিবাদ জানিয়ে রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চালিয়েছে পিয়ংইয়ং। ২০১৭ সালের পর এই প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতিও নিচ্ছে দেশটি। 

যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের দাবি, উত্তর কোরিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় এসব মহড়া প্রয়োজন। 

ভিজিল্যান্ট স্টোর্মে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ধরণের এফ-৩৫ যুদ্ধবিমান। অস্ট্রেলিয়ার একটি জ্বালানি সরবরাহকারী বিমানও এতে অংশগ্রহণ করছে। 

বিবৃতিতে মার্কিন বিমান বাহিনী জানায়, মহড়ার সময় তারা দিনরাত ২৪ ঘণ্টা দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর সাথে বিভিন্ন ধরণের মিশন পরিচালনা করবে। এছাড়াও ভূমিতে সহায়তাকারী বাহিনী তাদের প্রতিরক্ষা পদ্ধতি ও হামলার ক্ষেত্রে আত্মরক্ষার ক্ষমতা বিষয়ে প্রশিক্ষণ নেবেন। 

আরও পড়ুন: ভারতে সেতু ভেঙে মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

এর আগে শুক্রবার (২৮ অক্টোবর) ১২ দিনের হোগুক ২২ ফিল্ড প্রশিক্ষণ সমাপ্ত করে দক্ষিণ কোরিয়া। এতে কয়েকটি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেয় মার্কিন বাহিনীও। 


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর