তরুণ র‍্যাপার টেকঅফকে গুলি করে হত্যা

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১২:২৭ পিএম

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে, ‘মিগোস’ ব্যান্ডের জনপ্রিয় তরুণ র‍্যাপার টেকঅফকে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানDয় সময় মঙ্গলবার দুপুরে একটি পার্টিতে ব্যান্ডের সহযোগীদের সঙ্গে দাবা খেলার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যার শিকার হওয়ার আগে বোলিং অ্যালিতে নিজের তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন টেকঅফ। ছবিতে পরিধান করা পোশাকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

বিবিসি বলছে, স্থানীয় সময় দুপুর ২টার দিকে হিউস্টনের ৮১০ বিলিয়ার্ডস ও বোলিং অ্যালির বাইরে একটি বারান্দায় টেকঅফকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়।

নিরাপত্তারক্ষীরা গুলির শব্দ শুনতে পেলেও কে গুলি করেছে তা দেখতে পাননি। হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি।

ঘাতককে ধরতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এ ছাড়া হামলাকারি সম্পর্কে খোঁজ দিতে জনসাধারণের কাছে আবেদন করেছে নিরাপত্তারক্ষীরা।

image

আরও পড়ুন: দক্ষিণের জলসীমায় প্রথমবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

২০০৮ সালে হিপহপ ব্যান্ড মিগোস গঠন করেন টেকঅফ। ২০১৩ সাল ভারসাচে গান মুক্তির পর খ্যাতি পায় তার ব্যান্ড। ২৮ বছর বয়সি এ তারকার আসল নাম কিরশ্নিক খারি বল।

চলতি বছরের শুরুতে দলে ভাঙন দেখা দিলেও ‘ব্যাড অ্যান্ড বুজি’, ‘ভার্সেস’ ও ‘ওয়াক ইট টক ইট’সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেছে মিগোস।

তার মৃত্যুতে দেশটির সংগীতাঙ্গনে নেমেছে শোকের ছাঁয়া। তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন ভক্ত ও অনুরাগীরা। 

 

একাত্তর/আরবিএস  

ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এক বিমান হামলায় ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় এক নাটকীয় মোড় এসেছে। পাকিস্তানের বিশেষ অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে সাময়িকভাবে...
তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছরের পর বছর ধরে হ্যাক করা ছিল। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার তেহরানের পাস্তুর স্ট্রিটের কাছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বিমান হামলায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর