খাঁচা থেকে সিংহ পালানোয় অজি চিড়িয়াখানায় আতঙ্ক

আপডেট : ০২ নভেম্বর ২০২২, ০৫:০৩ পিএম

অস্ট্রেলিয়ার সিডনিতে একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়ে আতঙ্কের জন্ম দিয়েছিল পাঁচটি সিংহ। পরে অবশ্য তাদের সবাইকে খুঁজে পাওয়ায় স্বস্তি ফিরে আসে চিড়িয়াখানায়। 

স্থানীয় সময় বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে তারোঙ্গা চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে। নিজেদের প্রদর্শনী এলাকার বাইরে চলে যাওয়া পাঁচ সিংহের মধ্যে একটি প্রাপ্তবয়স্ক সিংহ ও চারটি শাবক ছিল। 

চিড়িয়াখানার এক মুখপাত্র জানিয়েছেন, ব্যাপারটি লক্ষ্য করার সাথে সাথে চিড়িয়াখানায় লকডাউন জারি করা হয়। একটি শাবককে ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে অচেতন করতে হলেও, কয়েক মিনিটের মধ্যে সবাইকে আটক কটা সম্ভব হয়। 

এ ঘটনায় কারও ক্ষতি হয়নি বলে জানালেও, সিংহগুলো পালিয়ে যাওয়ার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। 

তবে একে একটি 'উল্লেখযোগ্য ঘটনা' বলে মন্তব্য করে চিড়িয়াখানার নির্বাহী পরিচালক সাইমন ডাফি জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। 

স্থানীয় গণমাধ্যমকে তিনি জানান, সিংহগুলো যেখানে প্রদর্শন করা হয় তার সংলগ্ন একটি স্থানে চলে আসে তারা। জায়গাটি থেকে ১০০ মিটার দূরে অবস্থান করছিলেন চিড়িয়াখানায় রাত কাটাতে আসা কিছু অতিথি। তবে এসময় মূল চিড়িয়াখানা বন্ধ ছিল। 

তবে সিংহগুলো এক মুহূর্তের জন্যও ওই সংলগ্ন এলাকা বা চিড়িয়াখানা এলাকা ত্যাগ করেনি বলে আশ্বস্ত করেন তিনি। 

ডাফি আরও জানান, দর্শনার্থীদের নিরাপদ দূরত্বে রাখতে সংলগ্ন ওই এলাকাটি একটি ছয় ফুট উঁচু বেড়া দিয়ে বেষ্টিত। এছাড়াও পুরো চিড়িয়াখানার বাইরেও নিরাপত্তা বেষ্টনী রয়েছে। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিংহগুলো বের হওয়ার ১০ মিনিটের মধ্যে অ্যালার্ম বাজিয়ে দেন চিড়িয়াখানার একজন কর্মী। 

আরও পড়ুন: হার স্বীকার না করলেও ক্ষমতা হস্তান্তরে রাজি বলসোনারো

সাইমন ডাফি জানান, দ্রুতই চিড়িয়াখানার সবাইকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। এরপর চারটি সিংহ 'শান্তভাবে নিজ জায়গায় ফিরে যায়'। 

শতভাগ নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিংহদের এলাকাটি বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি। 


একাত্তর/এসজে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর