ইরানকে গোপন লেনদেনে সহায়তা করছে বাইন্যান্স

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৮:৩০ পিএম

২০১৮ সালে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পর ক্রিপ্টোকারেন্সি জায়ান্ট বাইন্যান্স ইরানকে প্রায় ৭৮০ কোটি ডলারের গোপন লেনদেনে সহায়তা করেছে বলে জানা গেছে।  

শুক্রবার (৪ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাইন্যান্স ও ইরানি ক্রিপ্টো এক্সচেঞ্জ নোবিটেক্সের মধ্যে এ লেনদেন সম্পন্ন হয়। মার্কিন ব্লকচেইন গবেষণাকারী প্রতিষ্ঠান চেইনালাইসিসের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। কীভাবে নিষেধাজ্ঞাকে ফাঁকি দেয়া যায় সে ব্যাপারে নোবিটেক্সের ওয়েবসাইটে পরামর্শ দেয়া হয়। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাইন্যান্সে যেসব ইরানি তহবিল লেনদেন হয়েছে তার তিন-চতুর্থাংশ হয়েছে 'ট্রন' নামের তুলনামূলক লো প্রোফাইল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। ট্রন ব্যবহারকারীরা তাদের পরিচয় গোপন করে লেনদেন করতে পারেন। 

গত বছর এক ব্লগপোস্টে নোবিটেক্স তার গ্রাহকদের ট্রন ব্যবহার করে লেনদেন করতে উৎসাহিত করে। এতে 'নিষেধাজ্ঞার ফলে তাদের সম্পদ ঝুঁকির মুখে পড়বে না' বলে বলা হয়। 

বাইন্যান্সের ইরানি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের আকার ও এটি এখনও অব্যাহত থাকার কথা এর আগে সামনে আসেনি। 

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে চীনকে রাশিয়ার ওপর চাপ দেয়ার ডাক জার্মানির

বাইন্যান্সের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ। ইরানি লেনদেনের ফলে প্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে অভিমত বিশেষজ্ঞদের। 

এ ব্যাপারে রয়টার্সের প্রশ্নের জবাব না দিলেও এক বিবৃতিতে বাইন্যান্স জানিয়েছে, তারা মার্কিন কোম্পানি নয়। তবে ইরানের বাজারে নিজেদের বিচরণ সীমিত করতে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তারা। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর