যুদ্ধ বন্ধে চীনকে রাশিয়ার ওপর চাপ দেয়ার ডাক জার্মানির

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৮:০৭ পিএম

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চীনের প্রভাবকে কাজে লাগাতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহবান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

শুক্রবার (৪ নভেম্বর) বেইজিং সফরে জিনপিংয়ের সাথে বৈঠকে এ আহবান জানান তিনি।

শলৎজ বলেন, রাশিয়ার পারমাণবিক হামলার হুমকি দায়িত্বজ্ঞানহীন ও অত্যন্ত বিপজ্জনক বলে সম্মত হয়েছে দুই দেশই। তবে রাশিয়ার ইউক্রেন আক্রমণের নিন্দা জানাতে অসম্মতি জানিয়েছেন শি জিনপিং। 

ইউক্রেন ইস্যুতে শি জিনপিং বলেন, বৈশ্বিক সম্প্রদায়ের উচিৎ শান্তিপূর্ণভাবে সংকট সমাধানে সহায়তা করা এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার বা ব্যবহারের হুমকির বিরোধিতা করা।

চীনের একচ্ছত্র নেতা হিসেবে শি নিজের স্থান পাকাপোক্ত করা পর জার্মান চ্যান্সেলরের এ সফরের সমালোচনা করেছেন অনেকে। মাত্র ১১ ঘণ্টার এ সফর নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। 

মাত্র গত মাসেই কমিউনিস্ট পার্টির ন্যাশনাল কংগ্রেসে টানা তৃতীয় মেয়াদে পার্টির প্রধান হিসেবে নিজের নাম ঘোষণা করেন জিনপিং। এরপর এই প্রথম কোনও পশ্চিমা নেতা চীন সফর করছেন। 

জার্মানিসহ ইউরোপের অনেক দেশই শলৎজের এই সফরের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। এ সফর চীনে জিনপিংয়ের মতো একজন স্বৈরাচারী শাসকের খ্যাতি আরও বাড়িয়ে দেবে বলে উদ্বিগ্ন তারা। 

তবে পূর্বসূরি অ্যাঞ্জেলা মার্কেলের মতো শলৎজেরও বিশ্বাস, বৈশ্বিক সমস্যা সমাধানে চীনের সাথে সহযোগিতার বিকল্প নেই। যেসব বিষয় নিয়ে দুই দেশের মধ্যে মতানৈক্য রয়েছে, সেসব বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শলৎজ। 

বৈঠকে 'পরিবর্তন ও অশান্তির এই সময়ে' একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন শি জিনপিং। ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন ও মহামারি নিয়ে আলোচনা বজায় রাখতে সম্মত হয়েছে দুই পক্ষ। 

তাইওয়ান পরিস্থিতি নিয়ে জার্মানির অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন শলৎজ। স্ট্যাটাস কুওর যেকোনো পরিবর্তন হতে হবে শান্তিপূর্ণভাবে ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে, এবং মানবাধিকার অবশ্যই রক্ষা করতে হবে, বিশেষত জিঞ্জিয়াংয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের। 

ইউরোপের দেশগুলো এই সফরকে ঘনিষ্ঠভাবে যাচাই করবে বলেই ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: কর্মী ছাঁটাই শুরুর আগে বন্ধ টুইটার দপ্তর

চীন ইস্যুতে ব্যতিক্রমী পথ অবলম্বন করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন ওলাফ শলৎজ। তবে এ নিয়ে জার্মানি ও ইউরোপের অনেক দেশেরই তার ওপর আস্থা নেই। 

চীনের সাথে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক জার্মানিকে বিপদে ফেলে দিতে পারে বলে আশঙ্কা অনেকের, যেমনটা হয়েছে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতার ফলে। চীনের সাথে সম্পর্ক চ্যান্সেলর হিসেবে শলৎজের অন্যতম বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। 


একাত্তর/এসজে

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর