যুক্তরাষ্ট্রের 'সমবেদনা' প্রত্যাখ্যান করলো তুরস্ক

আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ০৯:০২ পিএম

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে রোববারের বিস্ফোরণে আট জনের মৃত্যু ও বহু হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন সমবেদনার এ বার্তাকে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। 

সোমবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।   

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, আমরা মার্কিন দূতাবাসের সমবেদনার বার্তা গ্রহণ করিনি।

রোববারের হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স' পার্টিকে (পিকেকে) দায়ি করছে তুরস্ক। আর পিকেকে সমর্থিত সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের ঘটনায় ক্ষুব্ধ আঙ্কারা। তার জেরেই যুক্তরাষ্ট্রের বার্তা গ্রহণ করেনি দেশটি।  

অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও প্রায়শই ওয়াশিংটনের বিরুদ্ধে উত্তর সিরিয়ার কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করার অভিযোগ করে আসছেন।  

এর আগে রোববার এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, ইস্তাম্বুলের সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র। 

image

ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউ

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বকে চমকে দিয়েছে: বিশ্ব ব্যাংক

সবশেষ সোমবার তুরস্ক জানিয়েছে, ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ১০০ জন। এ ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সোমবার (১৪ নভেম্বর) আনাদোলু এজেন্সিকে জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরিত বোমাটি তিনি ফেলে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/আরবিএস  

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর