আবারো মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হবার ঘোষণা দিলেন ট্রাম্প

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১২:৫৯ পিএম

২০২৪ সালের মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে তার ফ্লোরিডার পাম বিচের বিলাসবহুল বাড়ি মার-আ-লাগো থেকে ট্রাম্প এ ঘোষণা দেন যে, মার্কিন প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য তিনি আবার রিপাবলিকানদের হয়ে মাঠে নামবেন। 

এ সময় ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার 'মহান' করার জন্য, আমি আজ রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি।

তিনি আরও বলেন, আমি লড়াই করবো কারণ আমি বিশ্বাস করি যে, এই জাতি কি হতে পারে, তার আসল গৌরব বিশ্ব এখনও দেখেনি।

"আমরা আবার আমেরিকাকে প্রথমে রাখবো" তিনি যোগ করেন।

এরইমধ্যে ২০২৪ সালের মার্কিন নির্বাচনে অংশ নিতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন ট্রাম্প। তার দলের পক্ষ থেকে মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে এ বিষয়ক আবেদনও করা হয়েছে।    

এর আগে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন ট্রাম্প। তার প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন। নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প। পরে ওই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তিনি এখন পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। 

ডোনাল্ড ট্রাম্প একজন মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট ব্যক্তিত্ব ও লেখক হিসেবে আলোচিত। তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।

ট্রাম্প জুন ১৬, ২০১৫ তারিখে রিপাবলিকান পার্টির অধীনে ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তার মনোনয়ন প্রার্থীতা ঘোষণা করেন। ট্রাম্প তার পূর্বের প্রচারণা কর্মকাণ্ড দিয়ে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ এবং জনসমর্থন অর্জনে সক্ষম হন। জুলাই ২০১৫ থেকে রিপাবলিকান পার্টির জনমত নির্বাচনের মনোনয়নের ক্ষেত্রে পছন্দের দিক থেকে তিনি ধারাবাহিকভাবে প্রথম সারিতে অবস্থান করছেন। ২০১৬ সালের ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৩০৬টি ইলেক্টরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।


একাত্তর/আরবিএস  

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর