চাকরি হারাচ্ছেন অ্যামাজনের ১০ হাজার কর্মী

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ০৭:০৪ পিএম

টুইটার ও মেটার পর এবার কর্মী ছাঁটাই শুরু করেছে আরেক টেক জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটি প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করবে বলে ধারণা করা হচ্ছে, যা এর মোট জনশক্তির প্রায় তিন শতাংশ। 

বুধবার (১৬ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি হারানোর কথা সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইনে জানিয়েছেন অ্যামাজনের কর্মীরা। 

অ্যামাজনের অধীনে অ্যালেক্সা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লুনা ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম ও কিন্ডল ই-রিডারের পেছনে থাকা ল্যাব১২৬ এর কর্মীরা চাকরিচ্যুত হওয়ার কথা জানিয়েছেন। 

মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগের কথা জানিয়ে আগেই নতুন নিয়োগ বন্ধ করে দিয়েছিল অ্যামাজন। এছাড়াও কিছু কিছু নতুন প্রজেক্টও বন্ধ করে দেয়া হয়েছে। 

গত মাসে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেফ বেজোস বলেছিলেন, সংকটের জন্য প্রস্তুতি নেয়ার সতর্কতা সংকেত পাঠাচ্ছে মার্কিন অর্থনীতি। 

উল্লেখ্য, অনলাইন কেনাবেচা কমে যাওয়ায় এ বছর অ্যামাজনের শেয়ারের দরপতন হয়েছে ৪০ শতাংশেরও বেশি। 

অর্থনৈতিক মন্দার আশঙ্কায় হাজার হাজার কর্মী ছাঁটাই করছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। গত সপ্তাহে মোট জনশক্তির ১৩ শতাংশ ছাঁটাইয়ের ঘোষণা দেয় ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাতৃপ্রতিষ্ঠান মেটা। ফলে চাকরি হারান প্রতিষ্ঠানটির ১১ হাজার কর্মী। 

আরও পড়ুন: পোল্যান্ডে পড়া মিসাইল ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষার অংশ

এর আগে টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করেন প্রতিষ্ঠানটির নতুন কর্ণধার ইলন মাস্ক। 


একাত্তর/এসজে

ভারতের উদীয়মান প্রযুক্তি বাজারে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন এবং মাইক্রোসফট। আগামী বছরগুলোতে তারা সম্মিলিতভাবে ৫২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।
প্রজেক্ট নিম্বাস নামে গুগলের অ্যালফাবেট ইনকর্পোরেট ও অ্যামাজনের সঙ্গে ইসরাইল সরকারের  ১২০ কোটি ডলারের একটি চুক্তি হয়। ওই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল।
স্বর্ণের প্রতি আকর্ষণ দেশ, কাল ও যুগের সীমা ছাড়িয়ে যাওয়ায় তা মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষাকে এমনভাবে জাগিয়ে তোলে, যা সহজে দুর করা যায় না। তাইতো স্বর্ণের খোঁজে মানুষের লোমহর্ষক ও প্রাণহানিকর সব অভিযানের...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তাঁকে হঠিয়ে এই তালিকায় শীর্ষে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর