ইউক্রেনের বিরুদ্ধে রুশ যুদ্ধবন্দিদের হত্যার অভিযোগ

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০১:৩৯ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে সৈন্যদেরকে গুলি করে হত্যার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর রাশিয়া অভিযোগ করেছে, যুদ্ধবন্দি রুশ সেনাদের হত্যা করছে ইউক্রেন। 

শনিবার (১৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত করা না গেলেও সেখানে আসলে কী হয়েছিলো তা জানার চেষ্টা করছে তারা। 

বিবিসি বলছে, ভিডিওটি গত শনিবার (১২ নভেম্বর) বা তার আগে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের মাকিয়িভকা গ্রামে ধারণ করা হয়েছে। 

গত শনি ও রোববার ইউক্রেনপন্থী বিভিন্ন ওয়েবসাইটে কিছু ড্রোন ফুটেজ প্রকাশিত হয়, যেখানে দেখা যাচ্ছে একটি খামারের উঠানে ইউনিফর্ম পরিহিত সৈন্যদের মরদেহ পড়ে রয়েছে। 

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত মাকিয়িভকায় সামরিক অভিযানের ভিডিওতেও এই ফুটেজটি দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্টে বলা হয়েছে, মর্টার আক্রমণের ফলে এ ঘটনা ঘটে থাকতে পারে। 

তবে রাশিয়াপন্থী কিছু আউটলেট দাবি করেছে অন্য কথা। ইউক্রেনের ৮০তম বিমান হামলা ব্রিগেডের সৈন্যরা গুলি করে ওই সৈন্যদের হত্যা করেছে বলে দাবি তাদের। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি ইউক্রেন। 

পরে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আরও একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়, যেটি ঘটনাস্থলে উপস্থিত কেউ ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে। 

ভিডিওতে শোনা যায়, ইউক্রেনীয় ভাষায় কেউ একজন শেডের ভেতরে লুকিয়ে থাকা সবাইকে বের হয়ে আসার আহবান জানাচ্ছে। এরপর একে একে সব সৈন্যরা বের হয়ে মাটিতে শুয়ে পড়েন। 

ভিডিওতে আরও দেখা যায়, যারা বের হয়ে আসছেন তাদের পরনের ইউনিফর্ম দেখতে রাশিয়ান, আর যারা বের হয়ে আসতে বলছেন তারা ইউক্রেনীয় ভাষায় কথা বলছেন। 

image


কিছুক্ষণ পর কালো পোশাক পরিহিত একজন ব্যক্তি বের হয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তবে তিনি কোন দেশি আর কীসের দিকে গুলি চালাচ্ছেন তা বোঝা যায়নি। 

এরপর ক্যামেরাটি মাটিতে পড়ে যাওয়ায় আর কিছু যায়নি। তবে ড্রোন ফুটেজ ও ক্যামেরায় ধারণ করা ভিডিও একই স্থানের বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: মেয়েকে নিয়ে মিসাইল উৎক্ষেপণ দেখলেন কিম জং-উন

এ ঘটনাকে 'উদ্দেশ্যপূর্ণ ও সুশৃঙ্খল হত্যাকাণ্ড' হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি ইউক্রেনের সেনাবাহিনী কর্তৃক 'প্রথম এবং একমাত্র যুদ্ধাপরাধ' নয় বলেও অভিযোগ তাদের। 

যুদ্ধে আত্মসমর্পণকারী সৈন্যদের হত্যা বা আঘাত করাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ইউক্রেনে বেশ কিছু যুদ্ধাপরাধ করার অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর