এনডিটিভি'র পরিচালনা পর্ষদ থেকে প্রতিষ্ঠাতা দম্পতির পদত্যাগ

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০২:১৯ পিএম

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম নিউ দিল্লি টেলিভিশন (এনডিটিভি)-এর পরিচালনা পর্ষদ থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় এবং তার স্ত্রী সাংবাদিক রাধিকা রায়। তারা দু'জনেই ছিলেন এনডিটিভির প্রতিষ্ঠাতা। ১৯৮৮ সালে তাদের হাতেই গড়ে উঠে প্রতিষ্ঠানটি। 

মঙ্গলবার সংবাদমাধ্যম এনডিটিভি এক বিবৃতিতে প্রণয় এবং রাধিকার ইস্তফার কথা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটি এও জানিয়েছে, পরিচালনা বোর্ডে একই দিনে যোগ দিয়েছেন তিন নতুন অধিকর্তা সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগালিয়া এবং সেন্থিল সিনিয়াহ চেঙ্গালভারায়ণ।

এনডিটিভির পরিচালন গোষ্ঠীর নাম আরআরপিআরএইচ। সোমবার নিজেদের ৯৯.৫ শতাংশ শেয়ার আদানি গ্রুপ অধিকৃত একটি সংস্থার নামে করে দিয়েছিল। এনডিটিভির চেয়ারপার্সন প্রণয় এবং নির্বাহী পরিচালক রাধিকা ছিলেন ওই পরিচালন সংস্থারও দুই অধিকর্তা। আরআরপিআরএইচ তাদের শেয়ার বিক্রি করে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেই পদ ছাড়লেন দু’জনে।

এর আগে গত অগস্টে ভারতের আদানি গ্রুপ জানিয়েছিল, এনডিটিভির সিংহভাগ শেয়ার তাদের হাতে আসতে চলেছে খুব শীঘ্রই। জাতীয় স্তরের সংবাদমাধ্যমের ২৯ শতাংশ শেয়ার তারা পাবে বলেও ঘোষণা করেছিল আদানিরা। সেই ঘোষণা বাস্তবায়িত হয়েছে গত সোমবার।

আরও পড়ুন: ‘ব্যাংকে টাকা নেই’ গুজব ছড়ানো সেই পিয়ন গ্রেপ্তার

এনডিটিভির পরিচালন সংস্থা আরআরপিআরএইচ তাদের ৯৯.৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয় বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেডের (ভিসিপিএল) কাছে। যার মালিকানা অগস্ট মাসেই কিনে নিয়েছিল আদানি গ্রুপ।

উল্লেখ্য, এনডিটিভির মোট ২৯.১৮ শতাংশ শেয়ার হাতে এলেও, সংবাদমাধ্যমটির আরও ২৬ শতাংশ শেয়ার কেনার চেষ্টায় আছেন আদানি গ্রুপ। এ ব্যাপারে শেয়ারবাজারে একটি খোলা প্রস্তাবও রেখেছে তারা। উদ্দেশ্য, এনডিটিভির শেয়ার যাদের কাছে অল্প মাত্রায় রয়েছে তারা অর্থের বিনিময়ে ওই শেয়ার বিক্রি করতে পারবে আদানি গোষ্ঠীকে। শেয়ার প্রতি দাম বেধে দেওয়া হয়েছে ২৯৪ টাকা। ২২ নভেম্বর থেকে শুরু হওয়া ওই প্রস্তাব কার্যকর থাকবে ৫ ডিসেম্বর অবধি।


একাত্তর/আরবিএস  

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর