অভিশংসনে ক্ষমতাচ্যুত পেরুর প্রেসিডেন্ট

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১২:২৫ পিএম

অভিশংসনে ক্ষমতাচ্যুত হলেন পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলো। এরইমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট দিনা বুলার্তে।  

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট ক্যাস্টিলো জাতীয় সংসদ বিলুপ্ত করে ক্যু করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এর আগে বুধবার দেশটিতে নতুন করে রাজনৈতিক সংকট দেখা দেয়। এদিন ক্যাস্টিলোকে অভিশংসন করার জন্য তৃতীয় দফা চেষ্টা শুরু হয়। 

এদিন বিরোধীদের এই প্রচেষ্টা মোকাবেলার জন্য টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ক্যাস্টিলো। এসময় বিরোধীদল নিয়ন্ত্রিত জাতীয় সংসদ বিলুপ্ত করে কারফিউ জারি এবং ডিক্রি জারি করে দেশ পরিচালনার ঘোষণা দেন।

তার এই ভাষণের পরপরই সংসদ সদস্যরা সমস্ত বাধা উপেক্ষা করে সংসদ ভবনে জড়ো হন এবং ১৩০ জন আইনপ্রণেতার মধ্যে ১০১ তার অভিশংসন প্রক্রিয়াকে অনুমোদন করেন। ক্যাস্টিলোর বিরুদ্ধে নানা রকমের অযোগ্যতা এবং নৈতিক অক্ষমতার অভিযোগ তুলেছে বিরোধীরা।

image

পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট দিনা বুলার্তে

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মানদৌস, সতর্ক সংকেত জারি

নৈতিক অক্ষমতার অভিযোগে পেরুতে ২০১৮ সালের পর অভিশংসন হওয়া তৃতীয় প্রেসিডেন্ট হচ্ছেন ক্যাস্টিলো। তাকে ক্ষমতাচ্যুত করার দুই ঘন্টার মধ্যে ভাইস প্রেসিডেন্ট দিনা বুলার্তে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। 

উল্লেখ্য, হোসে পেদ্রো কাস্টিলো টেরোনেস একজন পেরুর রাজনীতিবিদ, প্রাক্তন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ইউনিয়ন নেতা। ২৮ জুলাই ২০২১ থেকে ৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত তিনি পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।  


একাত্তর/আরবিএস  

পেরুর বিখ্যাত নাজকা রেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
ভেনেজুয়েলার সদ্য ক্ষমতাচ্যুত বামপন্থি নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে প্রায় ২০০ মার্কিন সেনা সরাসরি রাজধানী কারাকাসে প্রবেশ করেছিলেন।
দ্বীপ দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনাকে ক্ষমতাচ্যুত করার পর, সেনা বিদ্রোহে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা কর্নেল মাইকেল র‍্যান্ড্রিয়ানিরিনা দেশটির নতুন নেতা হিসেবে শপথ নেবেন। ইতিমধ্যে...
পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৩০ জন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর