নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে পরমাণু চুক্তি মেনে চলবে ইরান

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০১:২৮ পিএম

ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ২০১৫ সালের পরমাণু চুক্তির প্রতিশ্রুতিসমূহ মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। 

শুক্রবার (৯ ডিসেম্বর) ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি ‘খবর অনলাইন নিউজ ওয়েবসাইট’কে দেয়া এক সাক্ষাতকারে একথা বলেন।

তিনি বলেন, 'চুক্তি অনুযায়ী আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পরমাণু উপাদান সংরক্ষণের স্তর সীমিত করে দেয়া হয়েছে। কিন্তু অন্য পক্ষ যেহেতু তাদের বাধ্যবাধকতাগুলো পূরণ করেনি, তাই ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইন অনুযায়ী তেহরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে।' 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের উদ্যোগে নেয়া ২০১৫ সালের জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) এ ইরান স্বাক্ষর করে। চুক্তিতে অবরোধ তুলে নেয়ার বিপরীতে ইরান তার কর্মসূচি হ্রাস করবে বলে উল্লেখ করা হয়। 

আরও পড়ুন: উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার চীনের

তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেয়। বরং দেশটি উল্টো ইরানের ওপর আরও কঠোর অবরোধ আরোপ করে।

২০২১ সালের এপ্রিলে জেসিপিওএ চুক্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ভিয়েনায় আলোচনা শুরু হয়। কিন্তু আগস্টের সর্বশেষ বৈঠকের পর তেমন কোন অগ্রগতি হয়নি বলে জানা গেছে।


একাত্তর/এসজে

 

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর