রুশ সেনারা বাখমুত শহর ‘ধ্বংস’ করে দিয়েছে: জেলেনস্কি

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ পিএম

রুশ বাহিনী পূর্ব ইউক্রেনের বাখমুত শহর 'ধ্বংস' করে দিয়েছে বলে অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

স্থানীয় সময় শনিবার জেলেনস্কি এক ভিডিও ভাষণে বলেন, দখলদাররা প্রকৃতপক্ষে বাখমুত এবং ডনবাসের আরেকটি অঞ্চলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। যদিও জেলেনস্কি তার ভাষণে শহর ধ্বংসের বিষয়টি পুরোপুরি স্পষ্ট করেননি। 

এসময় জেলেনস্কি আরও বলেন, বাখমুত, সোলেদার, ম্যারিইনকা, ক্রেমিননা- এমন কোনো স্থান নেই যা রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত ও আগুনে ধ্বংস হয়নি।

অন্যদিকে ইউক্রেন সামরিক বাহিনীর মুখপাত্র ওলেকসান্দ্র স্তুপুন জানান, বাখমুত জেলায় সবচেয়ে ভয়াবহ লড়াই চলেছে। শহরটির ২০টিরও বেশি জনবহুল এলাকায় হামলা করেছে রাশিয়া। 

image

আরও পড়ুন: অবসরের হুমকি ফিরিয়ে নিলেন নেইমার

শুক্র ও শনিবার এই দুই দিন ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে উল্লেখ করে দেশটির সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ২০টির মতো বিমান হামলা ও ৬০টিরও বেশি রকেট হামলা হয়েছে।

আল-জাজিরা এক প্রতিবেদনে বলছে, প্রায় এক মাস আগে ইউক্রেনীয় বাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন পুনরুদ্ধার করার পর বাখমুতের চারপাশে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর