যুদ্ধ শেষে জার্মানির সঙ্গে আবার বাণিজ্য করতে পারবে রাশিয়া

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১১:৪৭ এএম

ইউক্রেনে যুদ্ধ বন্ধ করলে রাশিয়া আবারও জার্মানির সঙ্গে বাণিজ্য শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। তবে তার মতে, এ যুদ্ধে অবশ্যই মস্কো জিততে পারবে না। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল (সোমবার) জার্মানির রাজধানী বার্লিনে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন জার্মান চ্যান্সেলর। 

ওলাফ শোলজ আরও বলেন, রাশিয়ার যে সরকার শত্রুতার অবসান ঘটাবে তাকে অর্থনৈতিক সহযোগিতা শুরুর সুযোগ দেয়া উচিত। তবে এখন সেই সময় নয় বলেও মন্তব্য করেন তিনি।

জার্মান চ্যান্সেলর বলেন, যখন আমরা আবার স্বাভাবিক সম্পর্কে ফিরবো তখন এই সুযোগ দেয়া যেতে পারে। এখন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করছে। তবে রাশিয়া ঠিকই ইউরোপ মহাদেশে বৃহত্তম দেশ হিসেবে টিকে থাকবে। তখন এটি হয়ে উঠবে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ যেখানে ব্যবসা বানিজ্যের জন্য আমাদের এখন প্রস্তুতি থাকা দরকার। 

তিনি যোগ করেন, বর্তমানে যে যুদ্ধ চলছে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মাত্র যা দেশটির ভবিষ্যৎকে ধ্বংস করছে। 

অন্যদিকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর বর্বরতা চালানোর জন্য মস্কোকে অভিযুক্ত করেন শোলজ। 

তার মতে, রাশিয়া যতোই অগ্রসর হোক তবুও চলমান যুদ্ধে দেশটি কখনোই জিততে পারবে না।

এর আগে তিনি বলেছিলেন, পশ্চিমারা ইউক্রেনের আক্রমণের প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না যতক্ষণ না মস্কো ইউক্রেন থেকে তার সেনা প্রত্যাহার করে এবং কিয়েভের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছায়।


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর