পেরুতে বিক্ষোভে নিহত ২০, সংকট নিরসনে উচ্চ পর্যায়ের বৈঠক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:০৩ পিএম

পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার পর উদ্ভূত রাজনৈতিক সংকট সমাধানে বৈঠক করেছেন দেশটির উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। 

স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সরকারের বিভিন্ন শাখার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কাউন্সিল অফ স্টেটের সদস্য এবং গির্জার প্রধানরা রাজধানী লিমায় বৈঠকে বসেন। 

এর আগে এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ-আন্দোলনে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যুর প্রতিবাদে পদত্যাগ করেন দেশটির শিক্ষামন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। 

শুক্রবারের বৈঠকের পর পেরুর ন্যাশনাল বোর্ড অব জাস্টিসের প্রধান হোসে আভিলা জনগণের প্রতি সহিংসতা বন্ধ ও কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার আহবান জানান। 

আলোচনায় উৎসাহ দিতে মন্ত্রীরা বিক্ষোভরত এলাকায় যাবেন বলেও জানান তিনি। 

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও বক্তব্য দেননি নতুন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। 

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পেরুর প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্টিলোকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়। 

গত বেশ কয়েক বছর ধরেই রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল দেশটি। ক্যাস্টিলো কংগ্রেস ভেঙে দিয়ে জরুরী অবস্থা জারির ঘোষণা দিলে অস্থিরতা চরমে পৌঁছায়। 

তবে ক্যাস্টিলোর পরিকল্পনা ভেস্তে দিয়ে তাকেই অভিশংসন করে কংগ্রেস। তার বিরুদ্ধে বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত চলছে। 

আরও পড়ুন: মালয়েশিয়ায় ভূমিধ্বসে নিহত বেড়ে ২১, নিখোঁজ ১২

তবে সব অভিযোগ অস্বীকার করে নিজেকে এখনও পেরুর বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করেছেন ক্যাস্টিলো। 

কংগ্রেস ভেঙে দিয়ে নতুন প্রেসিডেন্টের পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। তবে আগামী বছর আগাম নির্বাচন আয়োজনের বিপক্ষে ভোট দিয়েছে কংগ্রেস। 


একাত্তর/এসজে

ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
‘শিখ সম্প্রদায়কে অপমান করেছেন মোদী’ রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া তুলকালাম কাণ্ড, গণ-গ্রেপ্তারি আর ‘অঘোষিত জরুরি অবস্থা’র মেঘ কাটতে না কাটতেই এবার সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার দ্বিগুণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর