নাৎসি বন্দিশিবিরের টাইপিস্টকে দুই বছরের কারাদণ্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৫:১৫ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি নাৎসি বন্দিশিবিরের কমান্ডারের সহকারীকে প্রায় সাড়ে ১০ হাজার মানুষকে হত্যায় সহায়তার অভিযোগে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরমগার্দ ফুর্চনার নামের ৯৭ বছর বয়সী ওই নারীকে তরুণ বয়সে স্টাটহফ বন্দিশিবিরে টাইপিস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো। ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সেখানে কাজ করেন তিনি। 

ফুর্চনার বেসামরিক কর্মী হলেও, সেসময় বন্দিশিবিরের ভেতরে যেসব কার্যক্রম চলছিল সে সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন বলে সম্মত হয়েছেন বিচারক। 

ধারণা করা হয়, স্টাটহফ বন্দিশিবিরে প্রায় ৬৫ হাজার মানুষ ভয়ঙ্কর পরিস্থিতিতে মৃত্যুবরণ করেন। তখন ফুর্চনারের বয়স ১৮-১৯ বছর হওয়ায় জার্মানির একটি বিশেষ কিশোর আদালতে তার বিচার করা হয়। 

বর্তমান পোলিশ শহর দানস্কের কাছে অবস্থিত ছিল স্টাটহফ বন্দিশিবির। ১৯৪৪ সালের জুন থেকে শুরু করে সেখানে নানা উপায়ে অত্যাচারের মাধ্যমে বহু ইহুদি, পোলিশ ও সোভিয়েত সেনাদের হত্যা করা হয়। 

২০২১ সালের সেপ্টেম্বরে বিচার কার্যক্রম শুরু হওয়ার পর ফুর্চনার তার রিটায়ারমেন্ট হোম থেকে পালিয়ে যান। পরে হামবুর্গ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন: বিদেশিদের টানতে নতুন ধরনের ভিসা চালু শ্রীলঙ্কায়

হত্যায় সহযোগিতা করার অভিযোগে স্টাটহফের কমান্ডার পল-ওয়ার্নারকে ১৯৫৫ সালে কারাদণ্ড দেয়া হয়। পাঁচ বছর পর জেল থেকে ছাড়া পান তিনি। 

বিচার কার্যক্রম শুরু হওয়ার ৪০ দিন পর এ নিয়ে মুখ খোলেন ফুর্চনার। আদালতে তিনি বলেন, 'ওই সময়ে স্টাটহফে থাকার জন্য আমি অনুতপ্ত- শুধু এটুকুই বলার আছে আমার'। 


একাত্তর/এসজে


ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার কারণে এক শীর্ষস্থানীয় সাংবাদিককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছে ভিয়েতনামের আদালত।
আরজি কর কাণ্ডে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আসামি সঞ্জয় রায়ের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর