আরজি কর কাণ্ডে সঞ্জয়ের যাবজ্জীবন

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম

আরজি কর কাণ্ডে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আসামি সঞ্জয় রায়ের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

হিন্দুস্তান টাইমস ও আনন্দবাবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, ধর্ষণের ঘটনায় ৭ লাখ এবং হত্যার জন্য ১০ লাখ টাকা ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে আদালত।

বিচারক বলেছেন, ‘রাষ্ট্রের দায়িত্ব ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেয়া।’

যদিও নিহত চিকিৎসকের পরিবার এ আর্থিক ক্ষতিপূরণ নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিকে সাজা ঘোষণার আগে দোষী সাব্যস্ত সঞ্জয় বলেছেন তিনি খুন বা ধর্ষণ কোনোটিই করেননি। বিনা কারণে তাকে ফাঁসানো হচ্ছে।

এর জবাবে বিচারক বলেছেন, কী হয়েছে, সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। আমার কাছে বিচার্য হলো প্রমাণ। আপনি যা যা বলেছেন, শুনেছি। কিন্তু সিবিআই যা প্রমাণ দিয়েছে, তাতে আমি নিশ্চিত, আপনার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক।

পশ্চিমবঙ্গের কলকাতা শহরের আরজি কর মেডিকেল হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনার ১৬২ দিনের মাথায় শনিবার (১৮ জানুয়ারি) সাজা ঘোষণা করে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদা কোর্ট।

আদালতে ধর্ষণ ও খুন উভয় অপরাধেই সঞ্জয়ের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জমা দেয় সিবিআই। বিএনএস ৬৪ (ধর্ষণ), বিএনএস ৬৬ (ধর্ষণ, খুন), ১০৩ (১) (খুন)-এ দোষী সাব্যস্ত করা হয় তাকে।

একাত্তর/আরএ
রাজনীতিবিদদের সান্নিধ্য, বিলিয়ন ডলারের খেলাধুলা, আর তাসের টেবিলে প্রভাবশালীদের মন জয় করার মুন্সিয়ানা- সবই ছিল তাঁর হাতের মুঠোয়। ২০২১ সালে চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষপূর্তির আমেজমাখা দিনে...
বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত আবাসন প্রতিষ্ঠান- চায়না এভারগ্র্যান্ড গ্রুপের প্রতিষ্ঠাতা হুই কা ইয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত। সংস্থাসমূহের আর্থিক ধসে দেশের অর্থনীতি ও শেয়ারবাজারে...
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর