তৃতীয়বার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নেতানিয়াহু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০৯:৪৬ পিএম

নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর ফলে তৃতীয়বার ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি।

বুধবার (২১ ডিসেম্বর) তার দল লিকুদ পার্টি জানিয়েছে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজদকে সফলভাবে সরকার গঠনের কথা জানান নেতানিয়াহু। খবর: সিএনএন।

সরকার গঠনের সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে এক  টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি। ইসরায়েলের ৭৪ বছরের ইতিহাসে সবচেয়ে কট্টর দক্ষিণপন্থি সরকার গঠন হচ্ছে। এই জোট সরকারের নেতৃত্ব দেবেন নেতানিয়াহু। তার দলই পার্লামেন্টে সবচেয়ে বড় দল। কিন্তু সরকার গঠনে নেতানিয়াহুকে হাত মেলাতে হয়েছে অতি-দক্ষিণপন্থি জিওনিজম পার্টির প্রধান ইতামার বেন গাভিরের সঙ্গে। গভিরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছেড়ে দিতে হয়েছে তাকে।

নেতানিয়াহুর জোটে আরও দুই কট্টর ডানপন্থি শরিক আছে। 

এর আগে, নেতানিয়াহুকে সময়সীমা বেঁধে দেন ইসরায়েলের প্রেসিডেন্ট। ওই সময়ের মধ্যে তাকে জানাতে হতো, তিনি সরকার গঠন করছেন কিনা এবং কাদের সঙ্গে জোটে যাচ্ছেন। সেই সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতানিয়াহু সরকার গঠনের জন্য আলোচনা শেষ করেছেন। তিনিই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন।

আরও পড়ুন: কাবুলে পাঁচ নারী বিক্ষোভকারী ও তিন সাংবাদিক গ্রেপ্তার

জানা গেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্যরা পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং বিচারসহ কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ এবং ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন নেতানিয়াহু। 


একাত্তর/জো 

অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ...
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ইসরাইল পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক উত্তেজনা...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চলমান ইসরাইল সফরটি মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল ভূ-রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের বাণিজ্য ও উদ্ভাবন...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর