পকেটমার চক্রের হোতা ‘মেসি’সহ দিল্লিতে গ্রেপ্তার চার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৭:৫০ পিএম

ভারতের দিল্লিতে ৫৬টি চোরাই মোবাইল ফোনসহ একটি পকেটমার চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়, যিনি নিজেকে ‘মেসি’ বলে পরিচয় দেন। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, এই ‘মেসি গ্যাং’ দিল্লির বিভিন্ন এলাকায় ৫৫টিরও বেশি মোবাইল চুরির ঘটনার সাথে জড়িত। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মূলহোতা পিঙ্কু (৪৩) এবং তার সহকারী অজয় কুমার (৩৭), পাম্মি (৫২) ও ফিরোজ খান (৩০)। 

পুলিশ জানায়, ব্যস্ত এলাকায় লোকজনকে টার্গেট করে মোবাইল ফোন চুরি করা এই চক্রটির পেশা। তাদের মূলহোতা পিঙ্কু আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বিশাল ভক্ত এবং নিজেও একজন ফুটবলার। প্রায়সময়ই তিনি নিজেকে মেসি বলে পরিচয় দিতেন। হত্যাসহ কমপক্ষে ১০টি মামলার আসামি তিনি।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) চন্দন চৌধুরী জানান, মঙ্গলবার (২০ ডিসেম্বর) নিয়মিত টহলের সময় ওই চারজনকে দাঁড় করিয়ে জেরা করা হয়। এসময় তারা টালবাহানা করার চেষ্টা করলেও তল্লাশি করলে ১১টি মোবাইল ফোন বেরিয়ে আসে। 

আরও পড়ুন: উত্তর সিকিমে ট্রাক খাদে পড়ে ১৬ সেনাসদস্য নিহত

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ করলে তারা ওইসব ফোনের ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেনি। এরপর চাপ দিতেই আরও ৪৫টি মোবাইলের সন্ধান দেয় তারা, যেগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছিলো। 

জিজ্ঞাসাবাদে পিঙ্কু জানায়, গত চার-পাঁচ বছর ধরে দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিল্লিতে সক্রিয় তারা। বিভিন্ন ব্যস্ত এলাকায় লোকজনকে টার্গেট করার পর সন্তর্পণে মোবাইল সরিয়ে নিয়ে অটোতে করে পালিয়ে যেতো তারা।  


একাত্তর/এসজে
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর