দামেস্কাস বিমানবন্দরে ইসরাইলি মিসাইল হামলার অভিযোগ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১১:১৯ এএম

ইসরাইলের মিসাইল হামলায় সিরিয়ার দামেস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেছে সিরিয়া। 

সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে সিরিয়ান সেনাবাহিনী জানায়, রোববার দিবাগত দুইটার দিকে বিমানবন্দরের ওপর একাধিক মিসাইল আক্রমণ চালানো হয়। মিসাইলগুলো ইসরাইলের টাইবেরিয়াস হ্রদের দিক থেকে ছোঁড়া হয় বলে জানিয়েছে তারা। 

তারা আরও জানায়, দামেস্কাসের দক্ষিণ দিকেও মিসাইল হামলা চালানো হয়। এতে সিরিয়ান সেনাবাহিনীর দুই সদস্য নিহত ও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। 

এর আগে দুইটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র জানিয়েছিল, ইরানের কুদস বাহিনী ও তাদের সমর্থিত মিলিশিয়াদের বিমানবন্দরের কাছের একটি ফাঁড়িতে হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে সিরিয়ায় তাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। 

তবে এসব হামলার ব্যাপারে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। 

গত বছর দামেস্কাস বিমানবন্দর ও অন্যান্য বেসামরিক বিমানবন্দরের ওপর হামলা জোরদার করে ইসরাইল। হিজবুল্লাহসহ সিরিয়া ও লেবাননে মিত্রদের কাছে ইরানের অস্ত্র সরবরাহ ঠেকাতে এসব হামলা চালায় তারা। 

আরও পড়ুন: এবছর মন্দায় পড়বে বৈশ্বিক অর্থনীতির এক তৃতীয়াংশ: আইএমএফ

গত জুনে ইসরাইলি হামলায় দামেস্কাস বিমানবন্দরের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হলে প্রায় দুই সপ্তাহের জন্য বিমান ওঠানামা বন্ধ রাখে কর্তৃপক্ষ। 

পশ্চিমা ও আঞ্চলিক গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সিরিয়ায় মিত্রদের কাছে স্থলপথে অস্ত্র সরবরাহ ইসরাইলের দ্বারা ব্যাহত হওয়ায় বেসামরিক আকাশ পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করছে তেহরান। 


একাত্তর/এসজে

আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর