সোমালিয়ার মাহাসে গাড়ি বোমা হামলায় নিহত ৯

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০১:৪৩ পিএম

সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শহর মাহাসে বুধবার (৪ জানুয়ারি) গাড়ি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। তবে হতাহতের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।  

দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।   

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহি আদান বার্তা সংস্থা এএফপি’কে ফোনে জানান, সন্ত্রাসীরা আজ সকালে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে মাহাস শহরে হামলা চালিয়েছে। তারা একটি বেসামরিক এলাকাকে লক্ষ্য করে এ হামলা চালায়। এখন পর্যন্ত আমরা ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। 

তিনি আরও জানান, নিহতদের সকলেই বেসামরিক লোক। দু'টি বিস্ফোরণে তারা নিহত হয়েছেন। 

এ হামলার জন্য আল-শাবাব সন্ত্রাসী গোষ্ঠীকে দায়ি করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।  

আরও পড়ুন: পাহাড়ে ঘুমন্ত ম্রো’দের ঘরে আগুন, অভিযোগ রাবার মালিকের দিকে

মাহাসের একজন পুলিশ কমান্ডার ওসমান নুর বলেছেন, সন্ত্রাসীরা বেসামরিক লোকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাহাসের একটি জেলা প্রশাসন ভবন থেকে খুব দূরে একটি রেস্তোরাঁর কাছে বিস্ফোরণগুলো ঘটেছে।

একজন প্রত্যক্ষদর্শী আদান হাসান বলেন, আমি নারী ও শিশুসহ ৯ জন বেসামরিক লোকের মৃতদেহ দেখেছি, এটি ছিল একটি ভয়াবহ হামলা।


একাত্তর/আরবিএস  

লেবাননে দখলদার ইসরাইলি বাহিনীর সন্ত্রাসী হামলায় দিপালি বেগম (৩৪) নামে ফরিদপুরের এক নারী নিহত হয়েছেন।
দিল্লিতে লাল কেল্লার কাছে আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারীর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। খবর এনডিটিভির।
৭২ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্তত ছয়টি দেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।
ইসরাইলি বাহিনী সিরিয়ার রাজধানীর কাছে একটি স্থানে কয়েক দফা বোমা হামলার পর সেখানে রাতভর বিমান হামলা চালিয়েছে। এই হামলাকে ওই অঞ্চলে ইসরাইলের সামরিক অভিযানের নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে। সিরিয়ার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর