প্রতিমাসে ৩০ হাজার অভিবাসী নেবে আমেরিকা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৪:৪৪ পিএম

যুক্তরাষ্ট্র এবং মেক্সিকান কর্মকর্তারা বলছেন, নতুন অভিবাসন নীতির আওতায় প্রতিমাসে কিউবা, নিকারাগুয়া, হাইতি এবং ভেনিজুয়েলা থেকে ৩০ হাজার করে অভিবাসী নেবে আমেরিকা। এর আওতায় আসবেন যেসব লোক- যারা নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ধরা পড়েছেন।

বুধবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দুইজন যুক্তরাষ্ট্র এবং একজন মেক্সিকান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, নতুন এই মানবিক নীতির ফলে হাজার হাজার ভেনিজুয়েলান নাগরিক আকাশপথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন। তারা অন্যদেশ থেকেও আমেরিকা প্রবেশের অনুমতি চাইতে পারবেন। সেক্ষেত্রে তাদের প্রমাণ করতে হবে আমেরিকায় তাদের পৃষ্ঠপোষক আছেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুইবছরের মাথায় প্রথমবারের মতো মেক্সিকোর সীমান্তে যাওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেন। চলমান পরিস্থিতিতে তার এ সফরকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

রয়টার্সকে তথ্য দেওয়া ওই দুই মার্কিন কর্মকর্তা আশা করেছিলেন যে বৃহস্পতিবারই নতুন এই ঘোষণা আসতে পারে। তবে, হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোন মন্তব্য করেনি।

আরও পড়ুন: প্রথম মেক্সিকো সীমান্তে যাবেন বাইডেন

এই মুহূর্তে বাইডেন কেনটাকিতে আছেন। সে কারণেই কবে এই সফর হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে হোয়াইট হাউস সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগামী সপ্তাহে বাইডেন সেখানে যেতে পারেন।


একাত্তর/আরএ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর