এবার হ্যারির দৃষ্টি নিয়ে কটাক্ষ করলেন এক মডেল

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

রাজপরিবারের ব্যক্তিগত যাপিত জীবনের তথ্য ফাঁস হওয়া অবশ্য নতুন নয়। প্রিন্স চার্লস থেকে শুরু করে তার দুই ছেলের ব্যক্তিগত জীবন বহুবার আলোচনায় এসেছে। সম্প্রতি প্রিন্স হ্যারি নিজেই অনেক আলোচনার জন্ম দিতে শুরু করেছে তার আত্মজীবনী নিয়ে।

‘স্পেয়ার’ নামে আত্মজীবনী লেখা শুরু করেন ব্রিটেনের যুবরাজ হ্যারি। কিন্তু তা প্রকাশের আগেই লেখনীর কিছু কিছু অংশ সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এসব অংশে অনেক সংবেদনশীল কথা বেরিয়ে আসাতে বিপদে রয়েছে রাজপ্রসাদ।

এমন বিতর্কের মাঝেই হ্যারিকে নিয়ে নতুন বোমা ফাটালেন এক মডেল তারকা। যুবরাজের সঙ্গে তার অল্প সময়ের ঘনিষ্ঠতা হয়েছিলেন বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে প্রিন্স হ্যারির দৃষ্টি নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন। বলেছেন, হ্যারির দৃষ্টি খারাপ। শুধু অন্য কিছু খোঁজে।

পর্তুগিজ ফুটবলার ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ হোসে ফন্টের বর্তমান স্ত্রী তথা খ্যাতনামা মডেল ক্যাসি সামনার ব্রিটিশ মিডিয়ার কাছে দাবি করেন, ২০০৪ সালে একাধিকবার তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন হ্যারি। অন্তরঙ্গ মুহূর্তও কাটিয়েছেন দু’জন।

image


আরও পড়ুন: ভারতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় ‘অরেঞ্জ এলার্ট’ জারি

সামনার দাবি করেন, ১৯ বছর বয়সি হ্যারির সঙ্গে যখন তার প্রথম আলাপ, তখন হ্যারি ‘চোখ দিয়েই’ নগ্ন করে দিচ্ছিলেন তাকে। যুবরাজের সবচেয়ে বেশি নজর ছিল মডেলের বুকে। কথা বলার সময় মুখের থেকে তার স্তনের দিকে বেশিক্ষণ তাকিয়ে ছিলেন হ্যারি।

এমন ঘটনা অবশ্য হ্যারির প্রথম নয়। ২০১২ সালে আমেরিকার লাস ভেগাসে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে এক নগ্ন যুবকের ছবি। তাকে দেখতে অবিকল যুবরাজ হ্যারির মতো। কানাঘুষো শোনা যায়, হ্যারি নাকি স্ট্রিপ বিলিয়ার্ড খেলছিলেন সেই রাতে।


একাত্তর/আরএ

রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে বাবাকে দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন প্রিন্স হ্যারি। স্থানীয় সময় সোমবার তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
সুরক্ষা পেতে ব্যক্তিগত অর্থ প্রদানের অনুমতি দেয়ার জন্য একটি আইনি লড়াইয়ে হেরে গেছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি। রাজপরিবার ত্যাগ করার পর নিরাপত্তা ব্যবস্থা বদলে যাওয়ায় হ্যারির আইনজীবীরা ব্যক্তিগত অর্থ...
২৬ বছর আগে প্যারিসের রাস্তায় পাপারাজ্জির তাড়া খেয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়না। এবার প্রায় একই ধরণের পরিস্থিতিতে পড়েছেন তার ছোট ছেলে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর