কারো সমর্থন নয়, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চান ইমরান খান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০৯:২৭ পিএম

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটিতে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য তার দাবি পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচনী প্রক্রিয়ায় তার "কারো সমর্থনের" প্রয়োজন নেই।

রোববার পাকিস্তানের করাচিতে পিটিআই মহিলা সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এসব কথা বলেন ক্ষমতাচ্যুত সাবেক এ প্রধানমন্ত্রী। 

লাহোরে তার বাসভবন থেকে ওই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইমরান বলেন, আমাদের সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন দরকার, কারো (কোনো পক্ষের) সমর্থন নয়।  

পাকিস্তানের জিওটিভি বলছে, ইমরান খান, যিনি গত বছরের এপ্রিলে ক্ষমতা থেকে উৎখাত হয়েছিলেন, তিনি দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে এদিন দুঃখ প্রকাশ করেন এবং সংকটের প্রধান সমাধান হিসেবে স্বচ্ছ নির্বাচন পরিচালনার আহ্বান জানান।

পিটিআই প্রধান বলেন, স্বচ্ছ নির্বাচনের পর সংস্কার দরকার। পিডিএম (পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন) এর এই অযোগ্য নেতারা সংস্কার প্রবর্তন করতে পারে না। 

নির্বাচন পরিচালনার জন্য একটি "সত্যিকারের গণতান্ত্রিক সেটআপ" চেয়ে, প্রাক্তন এ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সম্বোধন করে বলেন, আমি প্রতিষ্ঠানগুলোকে বলি যে এটি দেশ পরিচালনা করার সময়। আমরা ব্যালট বাক্সের মাধ্যমে শান্তিপূর্ণ বিপ্লব আনতে চাই।

এই বছরের সাধারণ নির্বাচনের আগে সম্ভাব্য রাজনৈতিক প্রকৌশলের ইঙ্গিত দিয়ে প্রাক্তন এ প্রধানমন্ত্রী দাবি করেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজকে (পিএমএল-এন) পাঞ্জাবের ক্ষমতায় আনার চেষ্টা করা হচ্ছে।

ইমরান খান আরও বলেন, পিটিআইকে দুর্বল করার জন্য রাজনৈতিক কৌশল চালানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এটা দেশের অনেক ক্ষতি করেছে। পাকিস্তান সবার হাত থেকে পিছলে যাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন যে, বেলুচিস্তানে লোকেদের পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি) যোগ দিতে বাধ্য করা হচ্ছে এবং খাইবার পাখতুনখোয়াতে আরেকটি খেলা চলছে। ফেডারেল পর্যায়ে পিটিআইই একমাত্র রাজনৈতিক দল যারা দেশকে ঐক্যবদ্ধ রাখতে পারে বলেও দাবি করেন তিনি। 

ইমরান যোগ করেন, আমি সব শক্তিশালী চক্র এবং প্রতিষ্ঠানকে সতর্ক করছি। এটাই সময় দেশ পরিচালনার। 

আরও পড়ুন: কামাল হোসেনের জোটে যাওয়া বড় ভুল ছিল: কাদের সিদ্দিকী

এদিকে মেট্রোপলিটনে তার দলের মহিলা সম্মেলনে অংশগ্রহণকারীদের সাথে কথা বলতে গিয়ে খান বলেন, পিডিএম এবং এস্টাবলিশমেন্ট একত্রিত হওয়ায় জাতি পিটিআই ছাড়া কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারে না। 

এর আগে পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা ইমরান খান ২০১৮ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ধীরে ধীরে পাক সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এমন এক পরিস্থিতির মধ্যে ইমরানকে ক্ষমতাচ্যুত করতে একাট্টা হয় বিরোধীরা। ২০২২ সালের মার্চে এসে বিরোধীরা ইমরানের বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা ভোট আনে। 

এরপর ইমরান খান জাতীয় পরিষদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দেওয়ার জন্য প্রেসিডেন্টকে চাপ দিতে শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে অপসারিত হন ইমরান খান। একই জাতীয় পরিষদ ২০২২ সালের ১১ এপ্রিল শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে।


একাত্তর/আরবিএস  

ইমরান খানের বোন ডা. উজমা খান এবং আলিমা খান দাবি করেছেন, মহসিন নকভি এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মিলে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করছেন। বোনদের দাবি, সাম্প্রতিক এক সাক্ষাতে খোদ ইমরান খান...
ইমরান খানের স্বাস্থ্যের নাজুক পরিস্থিতি নিয়ে চলমান বিতর্কের আগুনে ঘি ঢেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, তাদের প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য গোপনে...
দুর্নীতি মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ আদালত। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গত শনিবার...
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির ওপর আইনি চাপ আরও বাড়লো। রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত জালিয়াতির (তোশাখানা) মামলায় দোষী সাব্যস্ত করে তাদের আরও ১৭ বছরের কারাদণ্ড...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর