রাশিয়াকে কূটনীতিকের সংখ্যা কমাতে বলছে এস্তোনিয়া

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১০:৪০ পিএম

এস্তোনিয়ার তালিনে রুশ দূতাবাসে কূটনীতিকের সংখ্যা কমাতে বলেছে দেশটি। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাশিয়াকে ফেব্রুয়ারির মধ্যে কূটনীতিকদের সংখ্যা কমাতে বলা হয়। খবর: আলজাজিরা।

এক বিবৃতিতে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কোতে এস্তোনিয়ার দূতাবাসের মতো রাশিয়াকেও তালিনে কূটনীতিক সংখ্যা কমিয়ে আটজন করতে হবে।

বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, আগ্রাসী যুদ্ধের সময় রুশ দূতাবাস এস্তোনিয়া-রুশ সম্পর্ক বৃদ্ধির কাজে লিপ্ত নয়। ফলে আমাদের দৃষ্টিকোণ থেকে রুশ দূতাবাসে এত কূটনীতিক প্রয়োজন নেই।

এদিকে, এস্তোনিয়ার এই সিদ্ধান্তকে রুশ-বিদ্বেষের সর্বশেষ নজির হিসেবে উল্লেখ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মঙ্গলবার (১০ জানুয়ারি) বলেন, রাশিয়ার প্রতি এস্তোনিয়ার শত্রুতামূলক আচরণ আর গোপন কিছু নয়। রুশ-বিদ্বেষ দেশটির সরকারি নীতির পর্যায় পৌঁছে গেছে।

তিনি তালিনকে হুশিয়ারি দিয়ে বলেছেন, তাদের যেকোনো শত্রুতাপূর্ণ পদক্ষেপের জবাব দেবে মস্কো।

আরও পড়ুন: সোলেদার শহর দখলে নেয়ার দাবি ওয়াগনার গ্রুপের

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এস্তোনিয়া এখন পর্যন্ত তিনজন রুশ কূটনীতিককে বরখাস্ত করেছে।


একাত্তর/জো 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
মলদোভায় রুশ দূতাবাসে এক ব্যক্তি পেট্রোলবোমা হামলা করেছেন। রোববার দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কায়া কালাস এবং কয়েকটি বাল্টিক দেশের বেশ কয়েকজন কর্মকর্তাকে ওয়ান্টেড তালিকায় রেখেছে রাশিয়া। তালিনের পক্ষ থেকে দেশটির সীমান্তে রুশ সেনাবাহিনীর উপস্থিতির বিষয়ে সতর্কতা জানানোর...
যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের ছয়টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) কিনতে সম্মত হয়েছে এস্তোনিয়া। শনিবার (৩ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় প্রতিরক্ষা...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর