ভর্তুকির আটা নিতে গিয়ে নর্দমায় পতন

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১১:৪৩ এএম

পাকিস্তানে সরকারের নিত্য প্রয়োজনীয় পণ্য সহায়তা নিতে গিয়ে হুড়োহুড়িতে নর্দমায় পড়ে যান বেশ কয়েকজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি।

মন্দায় টালমাটাল করাচিতে আটা ময়দার দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। খাইবার পাখতুন, সিন্ধু ও বালুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি এলাকায় গমের ঘাটতি দেখা দিয়েছে। 

ফলে দেশটির বিভিন্ন জায়গায় সাধারণ জনগণের জন্য ভর্তুকি দিয়ে খাদ্য সহায়তায় দিচ্ছে সরকার। আর এক কর্মসূচিতেই বিপত্তি ঘটেছে। 

এক ঘটনায় দেখা যায় সরকারি সহায়তার ট্রাক থেকে আটা নিতে গিয়ে ধাক্কাধাক্কির এক পর্যায়ে পাশের নর্দমায় পড়ে যান কয়েকজন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

আরও পড়ুন: সম্পত্তি হারানোয় বিশ্ব রেকর্ড গড়লেন ইলন মাস্ক

ভিডিওতে দেখা গিয়েছে, বাজারের মধ্যে কম ভর্তুকিযুক্ত আটা বিতরণ করছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। সেই আটা সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। 

লাইনে এক ব্যক্তি অন্য এক জনকে খোলা নর্দমায় ঠেলে ফেলে দেন। কিন্তু বিশৃঙ্খলা বাড়ে যখন ভিড় থেকে বেরিয়ে অন্য এক জন বাকি সবাইকে নর্দমার দিকে ঠেলতে শুরু করেন। বাকিরা সামলে নিলেও এক ব্যক্তি নর্দমায় পড়ে যান।


একাত্তর/এসজে

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর