চীনে ৮০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০৮:৪৭ পিএম

চীনে আগামী দুই বা তিন মাসের মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব হ্রাস পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, কারণ ইতিমধ্যে দেশটির ৮০ শতাংশ মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে দাবি করেছেন চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার (২১ জানুয়ারি) এক আলোচনায় চীনের প্রখ্যাত এ রোগ বিশেষজ্ঞ এমন মন্তব্য করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে উ জুনিউ বলেছেন, চলমান চন্দ্র নববর্ষের ছুটির সময় মহামারীর আরও বিস্তার ঘটাতে পারে। পাশপাশি এই সময় কিছু এলাকায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

তবে আপাতত করোনার দ্বিতীয় ঢেউয়ের কোনো সম্ভাবনা দেখছেন না এ বিশেষজ্ঞ। 

রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, ছুটির মৌসুমে কয়েক লাখ লোক দেশজুড়ে ভ্রমণ করছেন। এর ফলে দেশটিতে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এর আগে করোনার বিধিনিষেধ শিথিল করায় একই সংকটে পড়েছিল দেশটি। 

বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের একজন কর্মকর্তা বলেছেন, এরইমধ্যে জ্বরের রোগীদের সেবাদানে নিয়োজিত ক্লিনিক, জরুরি সেবা কক্ষ এবং গুরুতর রোগীদের সেবাদান কেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা আগের সীমা অভিক্রম করেছে। 

সরকারী তথ্য অনুযায়ী, চীন হঠাৎ করে জিরো কোভিড নীতি বাতিল করার প্রায় এক মাসের মাথায় (১২ জানুয়ারি পর্যন্ত) কোভিডে আক্রান্ত প্রায় ৬০ হাজার রোগী হাসপাতালে মারা গেছে।

তবে কিছু বিশেষজ্ঞ মনে করেন, এ সংখ্যা তুলনামূলকভাবে কম। কারণ এ তালিকায় বাড়িতে মারা যাওয়া ব্যক্তিদের নাম যুক্ত হয়নি।

অন্যদিকে অনেক চিকিৎসক করোনাভাইরাসকে এসব মৃত্যুর একমাত্র কারণ হিসেবে মানতে নারাজ। 


একাত্তর/আরবিএস  

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর