বেনিনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৭:২৫ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের মধ্যাঞ্চলে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। 

বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার (৩০ জানুয়ারি) দাসা-জুমের কাছে এ দুর্ঘটনা ঘটে। সোমবার বেনিন সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। পাশপাশি নিহত ও আহতদের স্বজনদের জন্য একটি সহায়তা ইউনিট গঠন করা হয়েছে। 

পরিবহন সংস্থা বাওবাব এক্সপ্রেস জানিয়েছে, তাদের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে প্যারাকাউ থেকে দক্ষিণের বাণিজ্যিক রাজধানী কোটোনোউ যাচ্ছিল। এ সময় সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ায় অনেক যাত্রী মারা যায়।

এদিকে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর বাওবাব এক্সপ্রেস আপাতত তাদের সকল বাস পরিষেবা বাতিল করেছে।

এর আগে রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাত্কারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী বেঞ্জামিন হাঙ্কপ্যাটিন জানান, দুর্ঘটনায় যারা পুড়ে গেছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। 

সাধারণত সরু রাস্তার কারণে বেনিনে পরিবহন দুর্ঘটনা ঘটে থাকে, তবে স্থানীয়দের মতে সচারচর মৃতের সংখ্যা এত বেশি হয় না।

সবশেষ গত জুলাই মাসে, পারাকৌ শহরের কাছে একটি বাস এবং একটি গাড়ির মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়।


একাত্তর/আরবিএস  

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
যে মাঠটিতে তিনি গড়ে উঠেছেন, বেড়ে উঠেছেন, ফুটবলের আনন্দ উপভোগ করেছেন, ফাইনালে হেরে অঝোরে কেঁদেছেন এবং একের পর এক ঐতিহাসিক ট্রফি জয়ের উল্লাসে ভেসেছেন, সোমবার সেই চেনা ঘাসের ওপরই শেষবারের মতো হাঁটল...
আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি টানতে চলেছেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে জীবনের শেষ...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক শেষ ম্যাচকে কেন্দ্র করে বুয়েনোস আইরেসের বাতাসে এখন উৎসবের মাতম। কিন্তু মাঠে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে প্রতিপক্ষ বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিজানি যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর