প্রকাশ্যে নাচানাচি করায় ইরানি যুগলের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৯ পিএম

রাস্তায় প্রকাশ্যে নাচানাচি করার পর সেই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করায় ইরানে এক যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

ওই যুগলকে দুর্নীতি, পতিতাবৃত্তি এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। প্রকাশিত ভিডিওতে তেহরানের আজাদী টাওয়ারের সামনে তাদের নাচতে দেখা যায়। 

ওই যুগল ইনস্টাগ্রামে নাচের ভিডিও প্রকাশের পরই তাদের আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাদের প্রায় ২০ লাখ মানুষ ফলো করেন।

ওই যুগল ইনস্টাগ্রামে নাচের ভিডিও প্রকাশের পরই তাদের গ্রেফতার করা হয়। হাকিকি ও আহমাদিকে দুর্নীতি, নিরাপত্তা হুমকি ও প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে দায়ী করা হয়েছে। 

সাজাপ্রাপ্ত তরুণী হাকিকিকে আটক করার আগে তার বাড়িতে অভিযান চালায় আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। হাকিকি একজন ফ্যাশন ডিজাইনার বলে জানা গেছে।

এই যুগলের শাস্তি উচ্চ আদালতেও বহাল থাকে তাহলে তাদের প্রায় ১০ বছর জেলেই কাটাতে হবে। তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই প্রেমিক যুগলকে দুই বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা থেকে নিষিদ্ধ করা হয়েছে।

গেল সেপ্টেম্বরে পুলিশের হাতে এক কুর্দি তরুণী নিহত হওয়ার পর পুরো ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কিন্তু পুলিশি শক্তি ব্যবহার করে বিক্ষোভ দমন করে ইরান। এরপর শুরু হয় ধরপাকড়।


একাত্তর/এআর

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর