নারী ইস্যুতে আবারও মার্কিন নিষেধাজ্ঞা খেলো তালেবান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৪ এএম

আফগানিস্তানে নারীদের কর্মসংস্থান ও শিক্ষা ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে তালেবানের বিরুদ্ধে নতুন করে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ ঘোষণা দেন। 

ব্লিনকেন এক বিবৃতিতে বলেন, আমি আজকে সুনির্দিষ্ট কিছু বর্তমান বা সাবেক তালেবান সদস্য, বেসরকারি নিরাপত্তা গ্রুপের সদস্যদের এবং আফদগানিস্তানে নারী ও মেয়েদের নিপীড়নের জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ওপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, নিপীড়ন ও দমনমূলক কর্মকান্ডের মধ্যে রয়েছে ‘বিশ্ববিদ্যালয় এবং এনজিও’র সাথে কাজ করা থেকে নারীদের নিষিদ্ধ করার তালেবানের সিদ্ধান্ত।

আরও পড়ুন: এবার এশিয়ার শীর্ষ ধনীর পদও হারালেন আদানি

২০২১ সালের আগস্টে তালেবান ফের ক্ষমতায় ফিরে আসার পর থেকে তারা আফগান নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এমন সিদ্ধান্তের আওতায় তাদেরকে সরকারি চাকরি, মাধ্যমিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে পড়া বা পার্কে যাওয়া নিষিদ্ধ করা হয়।

ডিসেম্বরের শেষে তারা এনজিও গুলোকে নারীদের সাথে কাজ করা নিষিদ্ধ করে যার ফলে শীর্ষ স্থানীয় বেশ কয়েকটি সংস্থা আফগানিস্তানে তাদের কার্যক্রম স্থগিত করে।

ব্লিনকেন জানান, এক্ষেত্রে ওয়াশিংটন মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করে কাজ চালিয়ে যাবে।


একাত্তর/আরবিএস  
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর