দূষণ শঙ্কার পরও আটলান্টিকে রণতরী ডুবালো ব্রাজিল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৫ এএম

বিষাক্ত বর্জ্য ছড়ানোর শঙ্কার পরও বিমান বাহিনীর পরিত্যক্ত একটি বিমানবাহী রণতরী আটলান্টিক মহাসাগরে পরিকল্পিতভাবে ডুবিয়ে দিয়েছে ব্রাজিল। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ব্রাজিলের উপকূলে  ‘সাও পাওলো’ রণতরীটিকে ডোবানোর এ ঘটনা ঘটে। খবর: আলজাজিরা। 

ব্রাজিলের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটিকে ব্রাজিলের উপকূল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের আনুমানিক পাঁচ হাজার মিটার গভীরে পরিকল্পিত ও নিয়ন্ত্রিত একটি এলাকায় ডুবিয়ে দেওয়া হয়।

জানা গেছে, ছয় দশকের পুরনো সাও পাওলো জাহাজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রাজিলীয় কর্তৃপক্ষ জাহাজটিকে ভেঙ্গে ফেলার জন্য একটি বন্দর খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু কোনো বন্দর কর্তৃপক্ষ তাতে রাজি না হওয়ায় ব্রাজিল আটলান্টিক মহাসাগরে জাহাজটিকে ডুবিয়ে দেয়।

এদিকে, এই রণতরীতে থাকা বিষাক্ত বর্জ্য সাগরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

এর আগে ব্রাজিলের প্রতিরক্ষা কর্তৃপক্ষরা বলেন, রণতরীটি সবচেয়ে নিরাপদ জায়গায় ডুবিয়ে দেওয়া হবে। 

আরও পড়ুন: জলসীমায় চীনা বেলুন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র

কিন্তু পরিবেশবাদীরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, বিমান বাহিনীর জাহাজে প্রচুর পরিমাণে অ্যাসবেস্টস, ভারী ধাতু ও অন্যান্য বিষাক্ত পদার্থ রয়েছে। এসব বর্জ্য সাগরে মিশিয়ে পরিবেশ বিপন্ন করে তুলতে পারে। 


একাত্তর/জো

বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি শহরে টর্নেডোর আঘাতে কমপক্ষে ছয় জন নিহত ও আহত হয়েছে অন্তত ৪৩৭ জন। বাস্তুচ্যুত হয়েছেন অন্তত এক হাজার মানুষ। আর ফিলিপাইনে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ফুং-ওয়ং।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর