বিস্ফোরক বেলুন ছুড়ছে রাশিয়া, ইউক্রেনের অস্ত্র শেষের পথে!

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৯ পিএম

এয়ার ডিফেন্স সিস্টেম ভাঙতে রাশিয়া বিস্ফোরক বেলুন ব্যবহার করছে বলে অভিযোগ ইউক্রেনের।

একইসাথে দেশটি জানায়, তাদের অত্যন্ত হিসেব করে অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। কারণ, তাদের অস্ত্রের ভাণ্ডার ক্রমশ খালি হয়ে যাচ্ছে। ৭০ থেকে ৮০ শতাংশ অস্ত্র প্রায় শেষ। খবর ডয়চে ভেলের।

এই পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলির কাছে অস্ত্রের আবেদন জানিয়েছেন জেলেনস্কি। ইতিমধ্যেই তারা গোলাগুলি ছাড়াও ফাইটার জেট চেয়ে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনল্কির অফিস থেকে এসব তথ্য জানানো হয়, ইউক্রেনে বিস্ফোরক বেলুন নিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া। তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাঙতেই রাশিয়া একাজ করছে বলে অভিযোগ জানানো হয়।

ইউক্রেনের দাবি, এই পরিস্থিতিতে ক্রাইমিয়া পুনরুদ্ধার করা সবচেয়ে জরুরি। ২০১৪ সালে রাশিয়া ক্রাইমিয়া দখল করেছিল।

বুধবার রাজধানী কিয়েভের আকাশে একটি বেলুন উড়তে দেখা যায়। ইউক্রেনের সেনা সঙ্গে সঙ্গে গুলি করে নামায় বেলুনটি।

তাদের বক্তব্য, ওই বেলুনটি রাশিয়ার। এর মাধ্যমে চরবৃত্তি চালানো হচ্ছিল বলে তাদের অভিযোগ। রাশিয়া অবশ্য এ বিষয়ে কোন মন্তব্য করেনি। উল্লেখ্য সম্প্রতি অ্যামেরিকার আকাশেও এমন বেলুন দেখা গেছিল। অ্যামেরিকা দাবি করেছিল, বেলুনটি চীনের।

বৃহস্পতিবার ইউক্রেনের সেনা জানিয়েছে, গোটা ইউক্রেনজুড়ে নতুন করে আক্রমণ শুরু করেছে রাশিয়া। ২৪ ফেব্রুয়ারির আগে এই আঘাত বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের দাবি, রাশিয়া একসঙ্গে বেলুন, ব্যালেস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন সব ব্যবহার করছে।

আরও পড়ুন: বার্ড ফ্লু: জাপানে রেকর্ড সংখ্যক পাখি নিধন

ইউক্রেনের দাবি, পশ্চিমা দেশগুলি অস্ত্র পাঠালেও তা পাঠাতে সময় নিচ্ছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, সম্প্রতি জার্মানি ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিয়েছে। কিন্তু তা দেওয়ার আগে তারা দীর্ঘ সময় নিয়েছে। এই সময়টাই আর ইউক্রেনের হাতে নেই বলে তাদের দাবি। রাশিয়া ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে প্রতিটি দিনের যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ইউক্রেনের কর্মকর্তা।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর