সাধারণ পরিষদে রুশ আগ্রাসনের নিন্দা জাতিসংঘ প্রধানের

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০ পিএম

ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ আগ্রাসনকে ‘ইউক্রেনের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি ভয়ঙ্কর মাইলফলক’ হিসেবে অভিহিত করে গুতেরেস বলেন, ‘রাশিয়ার এমন আগ্রাসন আমাদের সামষ্টিক বিবেকের প্রতি অবমাননা।’

বুধবার ইউক্রেনে মস্কোর আগ্রাসনের প্রথম বার্ষিকীর দুই দিন আগে সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন চলাকালে তিনি এ নিন্দা জানান। খবর এএফপি'র। 

ইউক্রেনে যুদ্ধ চলতে থাকায় সাধারণ পরিষদ কিয়েভ এবং তাদের মিত্রদের সমর্থনে একটি ‘ন্যায় ও স্থায়ী শান্তির’ আহ্বান জানিয়ে প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু করেছে।

কয়েক ডজন দেশের পৃষ্টপোষকতায় এ প্রস্তাব উত্থাপন করা হয়। এতে জাতিসংঘ সনদের নীতির সাথে সামঞ্জস্য রেখে ইউক্রেনে যত দ্রুত সম্ভব বিস্তৃত, ন্যায্য এবং স্থায়ী শান্তিতে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেয়া হয়েছে।

জাতিসংঘ ‘ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখ-তার  প্রতি তাদের অঙ্গীকার পুন:নিশ্চিত করে অবিলম্বে শত্রুতা বন্ধ করারও আহ্বান জানায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সাংবাদিকসহ নিহত দুই

আন্তর্জাতিক এ সংস্থা রাশিয়াকে ‘অবিলম্বে, সম্পূর্ণরূপে এবং নি:শর্তভাবে ইউক্রেনের ভূখ- থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সূচনা বক্তব্যে গুতেরেস রাশিয়ার প্রতিবেশি দেশ ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি মস্কোর আক্রমণে সারাবিশ্বে যে প্রভাব পড়ে তা তুলে ধরেন।

তিনি বলেন, এ হামলায় প্রায় ৮০ লাখ মানুষ শরণার্থী হয়েছে এবং বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সরবরাহ ক্ষতির মুখে পড়েছে।

গুতেরেস আরও বলেন, আমি প্রথম দিন থেকে বলছি যে, ইউক্রেনে রাশিয়ার হামলা আমাদের বহুমাত্রিক ব্যবস্থার মূল নীতি এবং মূল্যবোধকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর