নিজ অফিসে মার্কিন ধনকুবের টমাস লির আত্মহত্যা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৫ পিএম

মার্কিন ধনকুবের টমাস লি (৭৮) নিজ অফিসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তিনি তার ম্যানহাটনের অফিসে আত্মহত্যা করেন। খবর: নিউইয়র্ক পোস্ট।

টমাস লি বেসরকারি ইকুইটি বিনিয়োগ ও লেভারেজড বাইআউটের অগ্রদূত হিসেবে বিবেচিত হন। বৃহস্পতিবার সকালে জরুরি সেবা নম্বরে ফোনকল পেয়ে তার বিনিয়োগ প্রতিষ্ঠানের সদর দপ্তরে যায় পুলিশ। তারা তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

খবরে বলা হয়, সকালে অফিসে আসেন টমাস লি। একপর্যায়ে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে এক সহকারী তাকে খুঁজতে যান। অফিসের শৌচাগারের মেঝেতে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।

নিউইয়র্ক পোস্ট জানায়, টমাস লি নিজের মাথায় একটি গুলি করেছেন। এ গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, টমাস লির মৃত্যুর বিষয়ে তার পারিবারিক বন্ধু ও মুখপাত্র মাইকেল সিট্রিক একটি বিবৃতি দিয়েছেন।

সিট্রিকের বিবৃতিতে বলা হয়, টমাস লির মৃত্যুতে তার পরিবার অত্যন্ত শোকাহত। বিশ্ব তাকে বেসরকারি ইকুইটি ব্যবসার অগ্রদূতদের একজন হিসেবে, একজন সফল ব্যবসায়ী হিসেবে জানত। কিন্তু পরিবার তাকে একজন নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা, ভাই, বন্ধু, পরোপকারী ব্যক্তি হিসেবে জানত। তিনি সব সময় অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন।

আরও পড়ুন: নেপালে চার মন্ত্রীর পদত্যাগ, বিপাকে ক্ষমতাসীন জোট

লি ইকুইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন টমাস লি। তিনি ২০০৬ সালে প্রতিষ্ঠানটি গড়েন। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত টমাস এইচ লি পার্টনার্সের চেয়ারম্যান ও সিইও ছিলেন তিনি। লিংকন সেন্টার, মিউজিয়াম অব মডার্ন আর্ট, হার্ভার্ড ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ডের ট্রাস্টি ছিলেন টমাস লি। গত ৪৬ বছরে টমাস লি বিভিন্ন খাতে বিপুল অর্থ বিনিয়োগ করেছেন। প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীর হিসাব অনুযায়ী, মৃত্যুকালে টমাস লির সম্পদের মূল্য ছিল দুই বিলিয়ন মার্কিন ডলার।


একাত্তর/জো

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের কয়েকজন নাবিক ও মেরিন সেনা সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।
এনআরসি আতঙ্কে কলকাতায় আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। রবিবার দক্ষিণ কলকাতার আনন্দপল্লীর বাসিন্দা ৫৮ বছর বয়সী দিলীপ সাহার ঝুলন্ত মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়।
এবার ‘মধ্যমপন্থী ৮০ শতাংশ জনগণকে’ প্রতিনিধিত্ব করতে পারে-এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।
পুলিশের কাছে অভিযোগ দিয়েও শেষ রক্ষা হলো না সাভারের বিউটিশিয়ান সাথীর। শেষ পর্যন্ত মাদকাসক্ত স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর