টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত শ্রীলঙ্কার রাজপথ

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০১:২০ পিএম

আবারও উত্তপ্ত দেউলিয়া হয়ে যাওয়া শ্রীলঙ্কার রাজপথ। স্থানীয় সরকার নির্বাচন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ চলছে শ্রীলঙ্কায়। এই দাবিতে বুধবারও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এদিন সকাল থেকেই রাজধানী কলম্বোর রাস্তায় জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সরকারবিরোধী নানা স্লোগান দেন তারা। এতে পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এক পর্যায়ে ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছে আন্দোলনকারীরা। 

গত সপ্তাহেও জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশটির হাসপাতাল, ব্যাংক, শিক্ষক, ছাড়াও বিভিন্ন পেশার মানুষ বিক্ষোভ করেছেন। সে সময়ও তাদের হামলা করে পুলিশ। 

এর আগে মঙ্গলবার অনুমতি ছাড়াই কলোম্বর বিশ্ববিদ্যালের লাইব্রেরিতে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। একদিন পরই ওই ঘটনায় ক্ষমা চায় পুলিশ।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর প্রথমবারের মতো ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে মূল্যস্ফীতি বেড়েছে ৫০ শতাংশেরও বেশি। 

এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের কাছ থেকে ঋণ পেতে ৩৬ শতাংশ পর্যন্ত আয়কর বাড়িয়েছে সরকার। জ্বালানির ওপর থেকে ভর্তুকি তুলে নিয়েছে। 

শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, চীন দেউলিয়া দ্বীপ রাষ্ট্রের কাছে দেয়া ঋণ পুনর্গঠন করতে সম্মত হয়েছে। যার মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেলআউটের চূড়ান্ত বাধা দূর হবে।


একাত্তর/এআর

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে গত দুই দিন ধরে নজিরবিহীন গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছেন, কেউ আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন, আবার...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর