রেকর্ড তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট শি জিনপিং

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৫:০৮ পিএম

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে(এনপিসি) তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন শি জিনপিং। একইসঙ্গে তিনি দেশের সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হলেন।

দলের একজন সাধারণ কর্মী হিসাবে জীবন শুরু করে শি জিনপিং এখন চীনের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মানুষ। তিনি এখন বিশ্বের মধ্যেও অন্যতম ক্ষমতাশালী রাজনৈতিক। খবর ডয়চে ভেলের।

তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি রেকর্ড করলেন। সেটা হলো, চীনের সবচেয়ে বেশিদিন ধরে প্রেসিডেন্ট পদে থাকছেন শি। চীনের প্রেসিডেন্টকে নিয়ে বই লিখেছেন অ্যাড্রিয়ান গেইজেস।

সংবাদসংস্থা এএফপিকে তিনি বলেন, ব্যক্তিগত লভের কথা ভেবে শি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন, এমনটা তিনি মনে করেন না। তার মতে, শি-র একটা ভিশন আছে। সেটা হলো, চীনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশে পরিণত করা।

শি জিনিপিংয়ের পূর্বসূরি জিয়াং জেমিন, হু জিনতাওরা দশ বছর পর ক্ষমতা ছেড়ে দিয়েছেন। কিন্তু শি জিনপিং তা করেননি। তিনি নিয়ম বদল করেছেন। দুইবারের বেশি যাতে তিনি প্রেসিডেন্ট থাকতে পারেন, তার ব্যবস্থা করেছেন। ২০১৮ সালে নিয়মের পরিবর্তন হয়েছে। ফলে শি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হতে পারলেন।

তবে শি যখন তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হলেন, তখন চীন বেশ কিছু সমস্যায় ভুগছে। আর্থিক বৃদ্ধির হার কমে গেছে, রিয়েল এস্টেট সেক্টরে সমস্যা দেখা দিয়েছে, আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক খুবই খারাপ জায়গায় এসে পৌঁছেছে।

আরও পড়ুন: জার্মানির হামবুর্গে গির্জায় বন্দুক হামলা, নিহত ছয়

এসওএএস চীন ইনস্টিটিউটের ডিরেক্টর স্টিভ স্যাং এএফপিকে জানিয়েছেন, ‘চীন এবার আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে আরো বেশি করে প্রতিষ্ঠা করতে চাইবে। সেই সঙ্গে ঘরোয়া বিষয়ে যাতে তাদের বাইরের দেশগুলির উপর নির্ভরশীল না হতে হয়, তার চেষ্টাও করবে।’

তার মতে, ‘চীন আবার মাওয়ের জমানায় ফিরছে না। তবে এমন একটা পরিবেশ তৈরি হবে, যাতে মাওয়ের অনুগামীরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন।’

একাত্তর/আরএ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
ভারত ও চীনের শীতল হতে থাকা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। টানা সাত বছর পর আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ...
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দেশকে 'অদম্য লড়াইয়ের মনোভাব' প্রদর্শনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সাথে ১৯৮৯ সালের ঐতিহাসিক তিয়েনআনমেন...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর