প্রমোদতরী রুবি প্রিন্সেসে এবার অজানা রোগের হানা

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১০:০৮ পিএম

আমেরিকার বিলাসবহুল প্রমোদতরী ‘রুবি প্রিন্সেস’ এর তিনশ’রও বেশি যাত্রী অজানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা- সিডিসি এ খবর নিশ্চিত করেছে। বলেছে, জাহাজের কর্মী ও যাত্রী মিলিয়ে তিনশ’র বেশি অসুস্থ।

তবে অসুস্থতার কারণ সম্পর্কে কিছুই জানায়নি সিডিসি। শুধু বলা হয়েছে প্রমোদতরীটি টেক্সাস থেকে মেক্সিকো যাওয়ার পথে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার কারণ খুঁজে দেখা হচ্ছে। যাত্রীদের মধ্যে বমি ও ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছে বলে জানতে পেরেছে সিডিসি।

কিন্তু কেন হঠাৎ করে বমি ও ডায়েরিয়ায় আক্রান্ত হলেন যাত্রী এবং প্রমোদতরীর কর্মীরা তা জানা যায়নি বলে জানিয়েছে সিডিসি। পাঁচ মার্চে টেক্সাসে জাহাজটি ফিরে এলে সিডিসির মহামারি বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিদর্শনে যান। তাদের প্রতিবেদন দিতে সময় লাগবে।

সিডিসি জানিয়েছে, প্রমোদতরীতে দুই হাজার ৮৮১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২৮৪ জন অসুস্থ হয়ে পড়েন। আর এক হাজার ১৫৯ জন ক্রু সদস্যেন মধ্যে ৩৪ জন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের কাছ থেকে রক্ত ও মলের নমুনা নেয়া হয়েছে পরীক্ষা করে দেখার জন্য। 

এর আগেও রুবি প্রিন্সেস খবরের শিরোনাম হয়েছিলো। ২০২০ সালে এই প্রমোদতরীর শতাধিক যাত্রী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তখন জাহাজটিকে নোঙর করতে দেয়নি কোনো দেশ। শেষ পর্যন্ত গ্রিসের উপকূলে গিয়ে আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলো। 


একাত্তর/এসি

হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকার কঠোর অবরোধ জারি থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও রাশিয়ার শীর্ষ ধনী আলেক্সেই মর্দাসোভের মালিকানাধীন একটি বিলাসবহুল সুপারইয়ট সেই পথ সফলভাবে...
অস্ট্রিয়ার দানিউব নদীর তীর রক্ষার দেয়ালে একটি বুলগেরিয়ান ক্রুজ জাহাজ ধাক্কা খাওয়ার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার উত্তরাঞ্চলীয় আসচাচ আন ডার ডোনাউ শহরে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ...
ফ্লোরিডার মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী। আইকন অব দ্য সিজ নামের ওই প্রমোদতরীটি ৩৬৫ মিটার দীর্ঘ। রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানাধীন এই প্রমোদতরীতে সর্বোচ্চ ৭...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর