দানিউবের তীররক্ষা দেয়ালে জাহাজের ধাক্কা, আহত ১১

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২:০৭ পিএম

অস্ট্রিয়ার দানিউব নদীর তীর রক্ষার দেয়ালে একটি বুলগেরিয়ান ক্রুজ জাহাজ ধাক্কা খাওয়ার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার উত্তরাঞ্চলীয় আসচাচ আন ডার ডোনাউ শহরে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। 

নিকটবর্তী শহর এফারডিংয়ের পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রায় ১৬০ জন যাত্রী নিয়ে জার্মানির বাভারিয়া থেকে অস্ট্রিয়ার লিঞ্জ শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল জাহাজটি। পথে এ দুর্ঘটনার কবলে পড়ে এটি। এতে ওই ১১ জন আহত হন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের আঘাতগুলো কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই ১১ জন ছাড়াও আরও ৬ জন আহত হয়েছেন। তবে আঘাতের মাত্রা অল্প হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়েনি।

এই দুর্ঘটনার পর জাহাজটির তেমন কোনো ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলেও জানিয়েছেন পুলিশের ওই মুখপাত্র ।

 

একাত্তর/জো
হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকার কঠোর অবরোধ জারি থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও রাশিয়ার শীর্ষ ধনী আলেক্সেই মর্দাসোভের মালিকানাধীন একটি বিলাসবহুল সুপারইয়ট সেই পথ সফলভাবে...
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
অস্ট্রিয়ার পার্লামেন্ট ১৪ বছরের কম বয়সী নারীদের স্কুলে হেডস্কার্ফ পরিধান নিষিদ্ধের একটি আইন অনুমোদন করেছে। 
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর