অস্ট্রেলিয়াকে ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০৮:১৭ পিএম

অস্ট্রেলিয়ার কাছে ৮৯৫ মিলিয়ন ডলারের একটি চুক্তিতে প্রায় ২২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। 

প্রস্তাব অনুযায়ী অস্ট্রেলিয়াকে টমাহক মিসাইল এবং প্রযুক্তিগত সহায়তা দেবে পেন্টাগন। যদিও প্রস্তাবটি পাস হতে কংগ্রেসের অনুমোদন লাগবে। খবর: বিবিসি।

খবরে বলা হয়, অস্ট্রেলিয়া আকুস প্রতিরক্ষা চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাবমেরিনগুলো অধিগ্রহণ করবে, সেগুলোতে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, এ ক্ষেপণাস্ত্রগুলো ‘সত্যিই গুরুত্বপূর্ণ সক্ষমতা’ প্রদান করবে।

মন্ত্রী অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) বলেন, এসব অস্ত্র দিয়ে আমরা অনেক দূরের শত্রুকেও কোণঠাসা করতে পারব। এতে অস্ট্রেলিয়া নিরাপদ থাকবে।

এবিসি জানায়, সাবমেরিন সরবরাহের আগে ক্ষেপণাস্ত্রগুলো অস্ট্রেলিয়ার হোবার্ট-ক্লাস ডেস্ট্রয়ারে মোতায়েন করা হতে পারে।

পেন্টাগন বলছে, এই বিক্রি মার্কিন সামুদ্রিক বাহিনী এবং অন্যান্য মিত্র বাহিনীর সঙ্গে মিলেমিশে কাজ করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ উদ্ধারে অস্ট্রেলিয়ার সক্ষমতাকে সমৃদ্ধ করবে।

আরও পড়ুন: ইউক্রেনকে মিগ-২৯ সরবরাহ করবে পোল্যান্ড ও স্লোভাকিয়া

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে সোমবার উন্মোচিত আকুস চুক্তিটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে সুদূরপ্রসারী প্রতিরক্ষা জোটে আবদ্ধ করেছে যা এই অঞ্চলে চীনা সামরিক আধিপত্যকে মোকাবিলা করবে।


একাত্তর/জো 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর