দক্ষিণ-পূর্ব আফ্রিকায় ঘূর্ণিঝড় ফ্রেডিতে মৃত্যু ৫২২ ছাড়ালো

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৬:৩৬ পিএম

দীর্ঘস্থায়ী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে দক্ষিণ-পূর্ব আফ্রিকায় মৃতের সংখ্যা বেড়ে ৫২২ জনে দাঁড়িয়েছে। শনিবার মালাউই, মোজাম্বিক এবং মাদাগাস্কার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে এ পর্যন্ত ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। মালাউইয়ের রাষ্ট্রপতি লাজারাস চাকভেরা বৃহস্পতিবার ১৪ দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। খবর আল-জাজিরার। 

মালাউইতে বর্তমানে কয়েক হাজার মানুষ গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছে। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাড়ে তিন লাখ মানুষ। সারাদেশে স্থাপন করা হয়েছে শত শত আশ্রয় কেন্দ্র। অনেক অঞ্চলে ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। 

এদিকে মালাউইতের প্রতিবেশী দেশ মোজাম্বিক এবং দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারও এ ঝড়ে আক্রান্ত হয়েছে।

মোজাম্বিকের রাষ্ট্রপতি ফিলিপ ন্যুসির মতে, দেশটিতে কমপক্ষে ৬৭ জন মারা গেছে, আর বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৫০ হাজার মানুষ।

অন্যদিকে দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে অন্তত ১৭ জন নিহত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি। 

image

আরও পড়ুন: রাজধানীর ডিবি কার্যালয়ের শাকিব খান

ঘূর্ণিঝড় ফ্রেডি চলতি বছরের ফেব্রুয়ারির শেষদিক দক্ষিণ-পূর্ব আফ্রিকার মোজাম্বিক, মাদাগাস্কার এবং রিইউনিয়নে আঘাত হানে। সাম্প্রতিক বছরগুলোতে মহাদেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী এই ঝড়কে দক্ষিণ গোলার্ধে রেকর্ড হওয়া সবচেয়ে দীর্ঘস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড় বলা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ওই অঞ্চলজুড়ে ঘূর্ণিঝড়ের মৌসুম চলছে, যার ফলে মার্চ বা এপ্রিল পর্যন্ত বৃষ্টি এবং ঝড়ের প্রভাব থাকবে।

ঝড়ের প্রভাবে এরইমধ্যে অনেক এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভেসে গেছে রাস্তাঘাট-ফসলের মাঠ। মাটিচাপা পড়ে আছে বহু মৃতদেহ ও বাড়িঘর।


একাত্তর/আরবিএস  

আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর