কেমন আছে সাদ্দামের সাধের সেই প্রমোদতরী?

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৬:০৪ পিএম

দক্ষিণ ইরাকের শাত-আল-আরব নদীতে ডুবে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার একটি প্রমোদতরী। এই বিলাসবহুল প্রমোদতরীটি ছিল দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের। 

দুই দশক আগে মার্কিন নেতৃত্বাধীন হামলায় প্রমোদতরীটি ধ্বংস করা হয়। এখন এটি সাদ্দামের শাসনামলের স্মৃতিচিহ্ন হিসেবে পর্যটকদের নজর কাড়ছে। 

দক্ষিণ ইরাকের শাত-আল-আরব নদীতে ভাসছে জং ধরা একটি প্রমোদতরী। তবে, এটি কোনো যেনতেন প্রমোদতরী নয়। এর পেছনে রয়েছে অনেক ইতিহাস।

শখ করে ১৯৮০ সালে ‘আল-মনসুর’ নামের প্রমোদতরীটি তৈরি করেন এক সময়ের ইরাকের সাবেক সর্বাধিনায়ক এবং শাসক সাদ্দাম হোসেন। 

১২১ মিটার দীর্ঘ বিলাসবহুল নৌযানে ছিলো ২০০ জন অতিথির থাকার ব্যবস্থা। ভিভিআইপি ইয়টে ছিলো হেলিপ্যাডও। যদিও এই প্রমোদতরীতে চড়ার সুযোগ হয়নি সাদ্দামের। 

image

২০০৩ সালে মার্কিন হামলার পর আল-মনসুরকে রক্ষার চেষ্টা হয়। বাসরা শহরের নিরাপদ স্থানে সরানো হয় প্রমোদতরীটিকে। তাতেও শেষরক্ষা হয়নি। 

আমেরিকার গোয়েন্দারা ঠিকই খুঁজে বের করে এই প্রমোদতরীকে। তারপর মার্কিন বিমান হামলায় বিধ্বস্ত হয় সাদ্দামের সাধের ইয়ট। পরবর্তীকালে চলে লুটপাটও। 

যুক্তরাষ্ট্র সে সময় দাবি করেছিলো অবৈধ উপায়ে অর্জিত টাকা দিয়েই প্রমোদতরীটি কিনেছিলেন সাদ্দাম। প্রমোদতরীতে চড়েই দেশ থেকে পালানোর পরিকল্পনা ছিলো ইরাকি নেতার।

২০০৩ সাল থেকে এত দিন এভাবেই ছিলো সেটি। তবে, ইদানীং সাদ্দামের এই প্রমোদতরীটি আবারও কৌতূহলের কেন্দ্রে এসেছে।

বর্তমানে পরিত্যক্ত প্রমোদতরীটি স্থানীয় বাসিন্দা এবং জেলেদের বিশ্রামের জায়গা। পানির মধ্যে এক টুকরো ধাতব দ্বীপে পিকনিকের মজা নেন অনেকে। 

ইরাক ভ্রমণে আসা পর্যটকরা এটি একবার চোখের দেখা দেখে যান। অথচ এটি যখন সাদ্দামের মালিকানায় ছিল, তখন কেউ এর আশপাশে যেতে পারত না। 

রাজা এবং রাজত্বের অবসান হয়েছে। ইতিহাসের সাক্ষী হয়ে পড়ে আছে এককালের বিলাসবহুল প্রমোদতরী আল-মনসুর। হয়তো যাদুঘর হিসাবেই থেকে যাবে এটি। 



একাত্তর/এআর

হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরী এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে।
হরমুজ প্রণালীতে ইরান ও আমেরিকার কঠোর অবরোধ জারি থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও রাশিয়ার শীর্ষ ধনী আলেক্সেই মর্দাসোভের মালিকানাধীন একটি বিলাসবহুল সুপারইয়ট সেই পথ সফলভাবে...
অস্ট্রিয়ার দানিউব নদীর তীর রক্ষার দেয়ালে একটি বুলগেরিয়ান ক্রুজ জাহাজ ধাক্কা খাওয়ার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার উত্তরাঞ্চলীয় আসচাচ আন ডার ডোনাউ শহরে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ...
ফ্লোরিডার মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী। আইকন অব দ্য সিজ নামের ওই প্রমোদতরীটি ৩৬৫ মিটার দীর্ঘ। রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানাধীন এই প্রমোদতরীতে সর্বোচ্চ ৭...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর