অ্যামাজন আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করবে

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১০:৩৯ এএম

ই-কমার্স কোম্পানি অ্যামাজন আরও ৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। 

সোমবার (২০ মার্চ) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর: রয়টার্স।

এবার প্রতিষ্ঠানটির ক্লাউড ও বিজ্ঞাপন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে। এছাড়া অ্যামাজনের স্ট্রিমিং ইউনিট টুইচ থেকেও কর্মী ছাঁটাই করা হবে। 

অ্যামাজনের প্রধান নির্বাহী (সিইও) অ্যান্ডি জ্যাসি বলেন, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন, কয়েক মাস আগেও ছাঁটাই করা হয়েছিল, তখন কেন একসঙ্গে ছাঁটাই করা হয়নি। এর জবাব, সবক’টি বিভাগ কর্মী বিশ্লেষণ শেষ করতে পারেনি।

তিনি বলেন, আমরা এখন অনিশ্চিত অর্থনীতির ভেতর আছি, অদূর ভবিষ্যতেও তা বিদ্যমান থাকবে। এ কারণে ব্যয় কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে টুইচের সিইও হিসেবে ড্যান ক্ল্যান্সির নাম ঘোষণা করা হয়। তিনি বলেছেন, এ প্ল্যাটফর্ম থেকে চার শতাধিক কর্মী ছাঁটাই করা হবে।

সারা বিশ্বে অ্যামাজনে প্রায় তিন লাখ কর্পোরেট কর্মী রয়েছে। এর মধ্যে গত কয়েক মাসে ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি, যা মোট কর্মীর নয় শতাংশ।

আরও পড়ুন: পাকিস্তান ও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১

সর্বশেষ গত জানুয়ারিতে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় অ্যামাজন। অন্যদিকে, সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবসা কমেছে এক দশমিক ৮ শতাংশ।


একাত্তর/জো

ভারতের উদীয়মান প্রযুক্তি বাজারে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন এবং মাইক্রোসফট। আগামী বছরগুলোতে তারা সম্মিলিতভাবে ৫২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে।
প্রজেক্ট নিম্বাস নামে গুগলের অ্যালফাবেট ইনকর্পোরেট ও অ্যামাজনের সঙ্গে ইসরাইল সরকারের  ১২০ কোটি ডলারের একটি চুক্তি হয়। ওই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করায় ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল।
স্বর্ণের প্রতি আকর্ষণ দেশ, কাল ও যুগের সীমা ছাড়িয়ে যাওয়ায় তা মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষাকে এমনভাবে জাগিয়ে তোলে, যা সহজে দুর করা যায় না। তাইতো স্বর্ণের খোঁজে মানুষের লোমহর্ষক ও প্রাণহানিকর সব অভিযানের...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও এক্সের (সাবেক টুইটার) প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তাঁকে হঠিয়ে এই তালিকায় শীর্ষে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর