প্রথমবার চীন সফরে যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০১:১৫ পিএম

জাপানের শীর্ষ কূটনীতিক এ সপ্তাহে চীন সফর করবেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম তিনি এ সফরে যাচ্ছেন।

শুক্রবার (৩১ মার্চ) টোকিওতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর এএফপির।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১ ও ২ এপ্রিল এ সফর চলাকালে জাপানের মন্ত্রী হায়াশিরের চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গংয়ের সাথে বৈঠকের কথা রয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরের পর জাপানের কোন পররাষ্ট্রমন্ত্রীর এটি হবে প্রথম চীন সফর।

সাম্প্রতিক বছরগুলোতে টোকিও এবং বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়ন দেখা যায়। এমন পরিস্থিতিতে জাপান এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির বিষয়ে সতর্ক রয়েছে।

আরও পড়ুন: গ্রেপ্তার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প

কিন্তু গত বছরের নভেম্বরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্যাংককে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাত করেন এবং উচ্চ পর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।


একাত্তর/আরএ

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর