স্টর্মির সঙ্গে ফ্যাসাদে জড়ান আর এক রিপাবলিকান

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১০:২৭ পিএম

আমেরিকার প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের নারী কেলেংকারির ইতিহাস আনেক লম্বা। সেসব নিয়ে তোলপাড় আর রটনা-ঘটনার সংখ্যাও কম নয়। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নারী প্রীতি নতুন কিছু নয়। কিন্তু এনিয়ে তাকে খুব বেশি ফ্যাসাদে পড়তে হয়নি। নানাভাবেই পার পেয়েছেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না। 

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক নারীর সম্পর্ক নিয়ে তথ্য আসতে শুরু করে। উঠে আসে একের পর এক নারী চরিত্রের নাম। ট্রাম্প এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নামটি হলো পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস।

২০০৬ সালে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে সম্পর্কে জড়ান ট্রাম্প। নেভাদার একটি গলফ আসরে স্টর্মির সঙ্গে পরিচয়ের পরপরই তাকে নিশিযাপনের দাওয়াত পাঠান ট্রাম্প। এরপর প্রায় এক বছর পর্ণ তারকার সঙ্গে দৈহিক সম্পর্কে ছিলেন আবাসান মুঘল ডোনাল্ড ট্রাম্প। 

অভিযোগ উঠেছিলো, তাঁদের সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখার জন্য বহু টাকা ঘুষও দেওয়া হয়েছিল স্টর্মিকে। সেই অভিযোগেই ট্রাম্পকে আবার অভিযুক্ত করেছে নিউইয়র্কের এক আদালত। যদিও স্টর্মির সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার কথা অস্বীকারই করেছেন ট্রাম্প।

image


আমেরিকার সাবেক প্রেসিডেন্টের সঙ্গে নাম জড়ানোর পর থেকেই পর্ন তারকা স্টর্মিকে নিয়ে কৌতূহলের শেষ নেই বিভিন্ন মহলে। ৪৪ বছর বয়সি স্টর্মির আসল নাম স্টেফানি গ্রেগরি ক্লিফোর্ড। তবে নীল ছবির দুনিয়াতে তিনি পরিচিত স্টর্মি নামেই।

স্টর্মির জন্ম লুইজিয়ানার ব্যাটন রুজে। যদিও বর্তমানে টেক্সাসের বাসিন্দা। স্টর্মির জন্মের চার বছরের মাথায় তাঁর বাবা-মা, শিলা এবং বিল গ্রেগরির বিচ্ছেদ ঘটে। মায়ের কাছেই মানুষ হন তিনি। তার ছোটবেলা ছিলো ভীষণ সংগ্রামে। মুখোমুখি হতে হয় যৌন নিগৃহেরও।

১৭ বছর বয়সে স্টর্মি স্ট্রিপার হিসাবে কাজ করা শুরু করেন। কিছু দিনেই স্ট্রিপার হিসাবে খ্যাতি পান তিনি। আমেরিকার নামীদামি ক্লাব থেকে ডাক পেতে শুরু করেন তিনি। সেখানেই এক পর্ন পরিচালক তাঁর ছবিতে অভিনয় করার সুযোগ দেন।

পর্ণ সিনেমায় অভিনয় শুরু করার পর স্টর্মিকে আর ফিরে তাকাতে হয়নি। তিনি অসংখ্য পর্ণ বা ট্রিপল এক্স ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য এই জগতের একাধিক পুরস্কারও পেয়েছেন। বেশ কিছু ‘নীল ছবি’ পরিচালনার কাজও করেছেন তিনি।

২০০৩ সালে প্যাট মাইনকে বিয়ে করেন স্টর্মি। প্যাটের সঙ্গে বিচ্ছেদের পর ২০০৭ সালে তিনি মাইকেল মোসিনিকে বিয়ে করেন। সেই বিয়েও টিকেনি বেশিদিন। শুধু তাই নয়, স্বামীর সঙ্গে সহিংস ঘটনায় জড়িয়ে জেলও খাটতে হয়েছিলো স্টর্মিকে। 

image


এর পর ২০১৫ সালে ব্রেন্ডন মিলারকে বিয়ে করেন তিনি। সে বিয়েও ভেঙে যায়। এর মধ্যে স্টর্মি ২০১৯ সালে নিজেকে উভকামী বলে ঘোষণা করেন। ২০২২ সালে তিনি পর্নতারকা ব্যারেট ব্লেডকে বিয়ে করেন। ক্যাডেন স্টর্মির এক কন্যাসন্তান রয়েছে।

এক টিভি সাক্ষাৎকারে স্টর্মি ডেনিয়েলস খোলাখুলিভাবে কথা বলেছিলেন ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে পরিচয় তার ক্যারিয়ারকে আরও মজবুত করবে, এমন ধরনের ভাবনা থেকেই তিনি ট্রাম্পের সঙ্গে সখ্যতা গড়েছিলেন। 

ট্রাম্প তার নিজস্ব টিভি চ্যানেলের একটি রিয়ালিটি শো’তে স্টর্মিকে অংশ নেয়ার প্রস্তাব করেন। আর সেই কারণেই নাকি ট্রাম্পের সঙ্গে নিশিযাপনে রাজি হয়েছিলেন স্টর্মি। পরে ওই রাতেই দু’জনের সম্মতিতে তাঁদের মধ্যে যৌনমিলন হয়।

আরও পড়ুন: জাপানে প্রায় ১৫ লাখ মানুষ সমাজ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন

স্টর্মি দাবি করেছেন, প্রথম সাক্ষাতের পর বছর খানেক তাদের সম্পর্ক ছিলো। পরে ২০০৭ সালে জুলাইয়ে লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসের একটি হোটেলে দেখা করেন তাঁরা। কিন্তু রাত্রিবাস করার প্রস্তাব ফিরিয়ে দেন। কারণ, ততদিনে স্টর্মি জেনে গেছেন, তাকে শো’তে নেয়া হচ্ছে না।

তবে ট্রাম্পই প্রথম নন, এর আগেও আরেক এক রিপাবলিকান নেতা স্টর্মি ড্যানিয়েলনের সঙ্গে জড়িয়ে বড় ধরনের ফ্যাসাদে পড়েছিলেন। ২০১০ সালে লুইজিয়ানার সেনেট পদের জন্য রিপাবলিকান নেতা ডেভিড ভিটারের বিরুদ্ধে দাঁড়ান তিনি।

সেই সময় ডেভিডের সঙ্গে এক নারীর একটি ফোনালাপ ফাঁস হয়ে যায়। সেই ফোনালাপে অর্থের বিনিময়ে নারী সঙ্গে পাওয়ার বিষয়ে আলাপ ছিলো। মনে করা হয়, এই কথোপকথন ফাঁস করার নেপথ্যে হাত ছিলো স্টর্মির। যদিও শেষ পর্যন্ত ভোটে জিতে সেনেট হন ডেভিডই।


একাত্তর/আরবিএস 

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর