ইসরাইলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০১:০৪ পিএম

জেরুজালেমের আল-আকসা চত্বরে একজন মেডিক্যাল ছাত্রকে হত্যার কয়েক ঘণ্টা পর অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা।

শনিবার (১ এপ্রিল) বাইত উমর শহরের কাছে নিজ গাড়ির ভেতরে ওই তরুণকে গুলি করা হয় বলে জানিয়েছে ফিলিস্তিনের বার্তাসংস্থা ওয়াফা। 

নিহত তরুণের নাম মোহাম্মদ রা’দ বারাদিয়াহ (২৪) বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাকর্মীদের আহত বারাদিয়াহর কাছে যেতে দেয়া হয়নি। রক্তক্ষরণ হতে হতে এক পর্যায়ে সেখানেই মারা যান তিনি। 

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, বারাদিয়াহ তার গাড়ি সৈন্যদের একটি দলের ওপর উঠিয়ে দেওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। 

এদিকে ইসরাইলি চিকিৎসকরা জানিয়েছেন, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এর আগে শনিবার (১ এপ্রিল) ইসরাইলি পুলিশ জানায়, তারা অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের একটি প্রবেশপথের চেইন গেটে আরেক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। 

আরও পড়ুন: ন্যাটোর নতুন প্রধান হওয়ার দৌড়ে এগিয়ে উরসুলা

সাইটের প্রবেশপথে থাকা ফিলিস্তিনি উপাসকরা জানান, ২৬ বছর বয়সী মোহাম্মদ খালেদ আল-ওসাইবি মসজিদ প্রাঙ্গণে যাওয়ার পথে একজন মহিলাকে হয়রানি করা থেকে বিরত করার চেষ্টা করার পরে পুলিশ তাকে কমপক্ষে ১০ বার গুলি করে।

পুলিশ অবশ্য অভিযোগ করেছে, আল-ওসাইবি একজন অফিসারের কাছ থেকে বন্দুক নেওয়ার চেষ্টা করেন এবং টানাহেঁচড়ার এক পর্যায়ে গুলি চালিয়ে বসেন। 


একাত্তর/এসজে

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর