জামিন পেলেন রাহুল, সাজা স্থগিত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৬:৩০ পিএম

ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় দায়ের হওয়া ২ বছরের সাজা স্থগিত করেছে আদালত। পাশাপাশি একই মামলায় তাকে জামিন দিয়েছেন বিচারক। আপিল শুনানির দিন ঠিক হয়েছে ১৩ এপ্রিল। শুনানির পর তার সাজার বিষয়ে সিদ্ধান্ত হবে।   

সোমবার (৩ এপ্রিল) দুপুরে গুজরাটের সুরাটের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট এ আদেশ দেন। 

এদিন রাহুলের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন বোন প্রিয়াঙ্কা। এছাড়া কংগ্রেস নেতাদের ভেতর ছিলেন কংগ্রেসশাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেল ও সুখবিন্দর সিং সুখু।

বোন ও কংগ্রেস নেতাদের নিয়ে রাহুলের সুরাটে যাওয়ার ঘটনাকে বিচারব্যবস্থার ওপর চাপ প্রয়োগের ‘শিশুসুলভ প্রচেষ্টা’ বলে সমালোচনা করেছে বিজেপি।

উল্লেখ্য ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ ৫২ বছর বয়সি রাহুলকে দুই বছরের সাজা দেন আদালত। এ রায় ঘোষণার মাত্র এক দিন পরই লোকসভায় রাহুলকে অযোগ্য ঘোষণা করা হয়। এর ফলে লোকসভায় তার সদস্য পদ খারিজ হয়ে যায়।

রাহুলের বিরুদ্ধে মানহানির মামলাটি হয়েছিল ২০১৯ সালে। ওই সময় লোকসভা নির্বাচনের প্রচারণায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছিলেন, ‘সব মোদি কেন চোর হয়। সব চোরের পদবি কীভাবে মোদি হয়।’

রাহুলকে সাজা দেওয়ার পরদিন ১৪টি রাজনৈতিক দল যৌথভাবে সুপ্রিম কোর্টে একটি পিটিশন করে। 


একাত্তর/এআর

ভারতে দুই জনপ্রিয় ছাত্র আন্দোলনকারীকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাবন্দি রাখার পর তাদের জামিন নামঞ্জুর করা হয়েছে। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন...
অবশেষে জামিন পেলেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আবগারি (মদ) নীতি মামলায় দীর্ঘ ১৮ মাস ধরে কারাগারে বন্দী আছেন আম আদমী পার্টির (আপ) এ নেতা। 
বিজেপির দায়ের করা মানহানির মামলায় অবশেষে জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার বেঙ্গালুরু আদালত আগামী ৩০ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করে তার জামিন মঞ্জুর করে।
সাইফার (সরকারি গোপন তথ্য ফাঁস) মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার দেশটির সুপ্রিমকোর্ট এ মামলায় তার ও পিটিআইয়ের সহ-সভাপতি মেহমুদ কুরেসির জামিনের আবেদন মঞ্জুর করেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর