আবগারি মামলা: ১৮ মাস পর জামিন পেলেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৪:৫৫ পিএম

অবশেষে জামিন পেলেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আবগারি (মদ) নীতি মামলায় দীর্ঘ ১৮ মাস ধরে কারাগারে বন্দী আছেন আম আদমী পার্টির (আপ) এ নেতা। 

শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন আবেদন মঞ্জুর করেছে। 

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সিসোদিয়া আজ সন্ধ্যায় জেল থেকে ছাড়া পেতে পারেন।  

আবগারি দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন সিসোদিয়া। তার পরে একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে আদালত। সিবিআইয়ের পর একই মামলায় ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতেও গ্রেপ্তার হন তিনি। 

এর আগে সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করলেও তা খারিজ করে দেয় আদালত। সিসোদিয়ার বিরুদ্ধে আনা ৩৩৮ কোটি রুপির দুর্নীতির অভিযোগ আংশিকভাবে প্রমাণিত হয়েছে বলেও জানিয়েছিলো শীর্ষ আদালত। 

তবে গেলো অক্টোবর মাসে সুপ্রিম কোর্ট জানায়, আগামী ছয় থেকে আট মাসের মধ্যেই এই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। যদি ধীর গতিতে বিচার এগোয় তাহলে ফের জামিনের আবেদন করতে পারবেন এ আপ নেতা। এরই ধারাবাহিকতায় অবশেষে শুক্রবার জামিন পেলেন তিনি। 

এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি আর গাভাই এবং কেভি বিশ্বনাথন বলেন, আপ নেতাকে দ্রুত বিচার দেয়ার কথা ছিলো। এখন যদি আবার ট্রায়াল কোর্টে পাঠিয়ে দেয়া হয় তাহলে সেটা ন্যায়বিচারের পরিপন্থী হবে। 

এদিকে সিসোদিয়ার জামিনের খবর প্রকাশ্য়ে আসতেই মিষ্টি বিতরণ শুরু করেন আপ কর্মী-সমর্থকরা। 

দলের সাংসদ সঞ্জয় সিং বলেন, কেন্দ্রের স্বৈরাচারী সরকারকে এটা যোগ্য জবাব। দীর্ঘদিন ধরে জেলে বন্দি থাকার পরে সিসোদিয়া মুক্তি পেয়েছেন। একইভাবে অরবিন্দ কেজরিওয়ালও মুক্তি পাবেন বলেই আশাবাদী তিনি। 

এর আগে চলতি বছরের মার্চ মাসে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার করা হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  

কেজরিওয়াল এবং সিসোদিয়া দুই আপ নেতাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তারা বলছেন, ক্ষমতাসীন বিজেপি সরকার রাজনৈতিকভাবে ঘায়েল করতেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। 

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর