ইসরাইলি বিমান হামলা

ইরানে দুই সামরিক উপদেষ্টার শেষকৃত্যে লাখো মানুষের ঢল

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৯:০৪ পিএম

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় নিহত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সামরিক উপদেষ্টাকে শ্রদ্ধা জানাতে লাখো শোকার্ত মানুষ মঙ্গলবার তেহরানের রাস্তায় নেমে আসে। পুরুষদের পাশপাশি অসংখ্য নারী ও শিশুও সেখানে উপস্থিত ছিল।  

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্স্টুডে জানায়, নিহত মিলাদ হায়দারি ও মেকদাদ মেহকানির কফিনবাহী মিছিল তেহরানের ঐতিহাসিক ইমাম হোসাইন স্কোয়ার থেকে শুরু হয়ে শোহাদা স্কোয়ারের দিকে যাত্রা করে।

ইরানের জাতীয় পতাকায় মোড়ানো হয় তাদের কফিন। এসময় কফিনবাহী মিছিল থেকে ইসরাইল বিরোধী স্লোগানের পাশপাশি প্রতিশোধের দাবি উঠে।

আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানিসহ উচ্চ পদস্থ বহু কর্মকর্তা ওই দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

image


এর আগে শুক্রবার ভোররাতে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরাইলি বিমান হামলায় ইরানের ওই দুই সামরিক উপদেষ্টা নিহত হন। তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সামরিক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। 

রোববার (২ এপ্রিল) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় দুই সামরিক উপদেষ্টা হত্যার জন্য তেল আবিবকে চড়ামূল্য দিতে হবে। ভুয়া এবং অপরাধী ইহুদিবাদী সরকার এই ঘৃণ্য অপরাধের জন্য নিঃসন্দেহে প্রতিশোধের মুখে পড়বে।

তবে তেহরানের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।  

image

আরও পড়ুন: আগুনে পথে বসেছেন সাত মার্কেটের তিন হাজার ব্যবসায়ী

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে বলেন, ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় উপযুক্ত ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণে তারা সিরিয়ার সার্বভৌমত্ব নিয়মিতভাবে লংঘন করার সাহস পাচ্ছে।

চলতি সপ্তাহে সিরিয়ার রাজধানীর দামেস্কসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এসব হামলায় বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছে। 


একাত্তর/আরবিএস 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর